1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় হযরত মুহাম্মদ (সা:) কে কটূক্তির অভিযোগে যুবককে গণপিটুনি মোরেলগঞ্জে ১০ম শ্রেনীর শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ পাইকগাছায় যুবকের আত্মহত্যা শ্যামনগরে স্বামীর গোপন অঙ্গ কাটার পর হাসপাতালে নিয়ে গেলেন স্ত্রী ফকিরহাটে ব্যাবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইকালে আটক ২ মোংলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন কালিয়ায় ছাত্রশিবিরের এসএসসি পরীক্ষার্থীদের জন্য হেল্পডেস্ক জ্বালানির দামের সঙ্গে পণ্যের দামের সমš^য় করা হবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার ৫ সরকার ভুল পথে গেলে সোচ্চার হবেন নারী এমপিরাও: হামিদুর রহমান আযাদ

যবিপ্রবিতে ‘ফিল্ড ইমিশন স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোসকপি’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শিক্ষার্থী ও শিক্ষকদের স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ (এসইএম) বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে “ফিল্ড ইমিশন স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোসকপি: আধুনিক গবেষণায় প্রয়োগ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে জিনোম সেন্টারের আয়োজনে এ কর্মশালার উদ্বোধন করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন,“এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের দক্ষ করে তোলে। যবিপ্রবির গবেষণাকে আরও এগিয়ে নিতে গবেষণাগার আধুনিকায়নের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত থাকবে।”
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন এবং জিনোম সেন্টারের উপ-পরিচালক ড. মোঃ আলাউদ্দিন।
প্রশিক্ষক হিসেবে অংশ নেন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমান ও জিনোম সেন্টারের ল্যাব টেকনিশিয়ান দিপঙ্কর চক্রবর্তী। সহকারী প্রশিক্ষক হিসেবে ছিলেন জিনোম সেন্টারের সহকারী টেকনিক্যাল অফিসার মোঃ আলী আহসান সেতু ও পিএ মাসুদুর রহমান।
কর্মশালায় যবিপ্রবির বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।