1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:২১ অপরাহ্ন

যশোরে এক ব্যক্তিকে কুপিয়ে জখম

  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

যশোর অফিস : যশোরে মাছ চুরি ঠেকাতে গিয়ে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৯ অক্টোবর) রাত দেড়টার দিকে সদর উপজেলার আরবপুর ইউনিয়নের খোলাডাঙ্গা কালিতলা গ্রামে এ ঘটনা ঘটে। আহত জনি হাসান (৩৬), ওই এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে জনি হাসান নিজের বাড়ির সামনে পুকুরে মাছ চুরি করতে দেখে চোরদের ধরে ফেলেন। এসময় একই গ্রামের রবি (২২), শাহিন (২৩), সাইদ (২০), রফিকুল (৪৫) ও অজ্ঞাতনামা আরও ৪/৫ জন মিলে লাঠি ও গাছি দা দিয়ে তার ওপর হামলা চালায়। এতে জনির ডান হাতে রক্তাক্ত জখম হয়। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান,আহত জনি হাসানের শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে আহত জনি, সুস্থ হলে থানায় অভিযোগ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।