1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

যশোরে ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত, আহত ৪

  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

যশোর প্রতিনিধি : যশোরের ঝিকরগাছা উপজেলায় যৌতুকের জেরে নাতি জামাইয়ের ছুরিকাঘাতে মহিউদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন শ্বাশুড়িসহ আরও চারজন। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ১০টার দিকে ঝিকরগাছা উপজেলার নিলকণ্ঠনগর গ্রামে এঘটনা ঘটে। এলাকাবাসীর তথ্য মতে পুলিশ জানায়,যশোর সদর উপজেলার পালবাড়ী এলাকার মৃত শাজাহানের ছেলে মোহন মোল্লার সঙ্গে কয়েক বছর আগে ঝিকরগাছার মুন্নি বেগমের মেয়ে মিমের বিয়ে হয়। বিয়ের পর থেকে মোহন প্রায়ই মিমের কাছে যৌতুক দাবি করে নির্যাতন চালাতেন। নির্যাতনের কারণে প্রায় ১৫ দিন আগে মিমের মা তাকে বাবার বাড়ি নিলকণ্ঠনগর গ্রামে নিয়ে আসেন। মঙ্গলবার রাত ১০টার দিকে মোহন তিন-চারজন সহযোগী নিয়ে শ্বশুরবাড়িতে যান মিমকে নিতে। কিন্তু মিমের পরিবার তাকে পাঠাতে রাজি না হওয়ায় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মোহন ও তার সহযোগীরা মিমের মা মুন্নি বেগম, নানা মহিউদ্দিন, নানী তাজুমা বেগম, মামাতো ভাই রফিউদ্দিন ও শফিউদ্দিনের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। ছুরিকাঘাতে সবাই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে মহিউদ্দিনকে ভোররাতে ঢাকায় নেওয়ার পথে নড়াইল শহরে পৌঁছালে এসময় তার মৃত্যু হয়। এ সময় গ্রামবাসী ঘাতক মোহন মোল্লা ও তার সহযোগী আহমদ আলীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ গাজী বলেন, “আটক দুজন গণপিটুনিতে আহত হয়েছেন। তাদের পুলিশ হেফাজতে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।