1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

যশোরে শুরু হলো জাতীয় বাস্কেটবল প্রতিযোগিতা

  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোরে শুরু হয়েছে চারদিনব্যাপী জাতীয় বাস্কেটবল (পুরুষ ও মহিলা) প্রতিযোগিতা। মঙ্গলবার সকাল থেকে যশোর জেলা ক্রীড়া সংস্থার বাস্কেটবল গ্রাউন্ডে শুরু হওয়া এ প্রতিযোগিতায় প্রথম দিনের খেলায় জয় পেয়েছে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
প্রথম ম্যাচে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা ৫৯-৫৪ পয়েন্টের ব্যবধানে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে। অপর ম্যাচে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৬১-৫৩ পয়েন্টে হারায় বিকেএসপিকে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) না আসায় ওয়াকওভার পেয়ে পূর্ণ পয়েন্ট পেয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়।
বিকেলে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা ক্রীড়া সংস্থার বাস্কেটবল পরিষদের সাবেক সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ শফিকউজ্জামান এবং স্বাগত বক্তব্য দেন ক্রীড়া সংগঠক মাহতাব নাসির পলাশ।
বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের আয়োজনে ও যশোর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতার যশোর পর্ব চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। প্রতিযোগিতার জন্য তিনটি ভেন্যু নির্ধারণ করা হয়েছে—যশোর, ঢাকা ও চট্টগ্রাম। ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে শুধুমাত্র মহিলাদের প্রতিযোগিতা।
যশোর ভেন্যুতে অংশ নিচ্ছে তিনটি জেলা দল—যশোর, রাজশাহী ও চট্টগ্রাম—এবং ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও বিকেএসপি।
এ ভেন্যু থেকে শীর্ষ দুটি জেলা দল ও দুটি শিক্ষা প্রতিষ্ঠান সুযোগ পাবে চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার। বাহিনী দলগুলোও খেলবে চূড়ান্ত পর্যায়ে, যা অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। যশোরের খেলা অনুষ্ঠিত হচ্ছে জেলা ক্রীড়া সংস্থার বাস্কেটবল গ্রাউন্ড ও জিমনেসিয়ামে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।