1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

লোকজ-এর উদ্যোগে কৃষকের ধান জাত উদ্ভাবনে অভিজ্ঞতা বিনিময়

  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি মিলনায়তনে ‘কৃষকের ধান জাত উদ্ভাবনে অভিজ্ঞতা বিনিময়ে এক সভা গতকাল অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা লোকজ-এর আয়োজনে এবং মিজরিও-এর সহযোগিতায় আয়োজিত সভায় কৃষকরা তাদের উদ্ভাবিত ধান জাতের কৌলিক সারি নিয়ে মূল্যবান অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। কৃষকদের নিজস্ব উদ্ভাবনকে উৎসাহিত করা এবং স্থানীয় পর্যায়ে উপযোগী নতুন জাতের ধানের উদ্ভাবনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
লোকজ-এর সহসভাপতি কৃষিবিদ এম এম ফেরদৌস-এর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন লোকজ-এর নির্বাহী পরিচালক দেবপ্রসাদ সরকার। সভায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের কৃষি গবেষক ও ধান বিজ্ঞানী কৃষক নূর মোহাম্মদ। তিনি তার ধানের জাত উদ্ভানের অভিজ্ঞতা বিনিময় করেন। খুলনা অঞ্চলের ১০ জন ব্রীডার কৃষক অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন। এসময় কৃষক নূর মোহাম্মদ তার উদ্ভাবিত ধানের জাতগুলোর গুণাগুণ, সম্ভাবনা, ধান উদ্ভাবনের বিজ্ঞানসম্মত বিভিন্ন ধাপ ও প্রক্রিয়া এবং স্বীকৃতির প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন।
অতিথি হিসাবে বক্তব্য রাখেন ব্রি সাতক্ষীরা প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: সাজ্জাদুর রহমান, খুলনা বিশ্ববিদ্যালয় মাটি-পানি ও পরিবেশ ডিসিপ্লিন-এর চেয়ারম্যান প্রফেসর মো: সানাউল ইসলাম, সহযোগী অধ্যাপক মো: সাদিকুল আমিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপপরিচালাক মো: নজরুল ইসলাম, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-বারি’র সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো: কামরুল ইসলাম, জেলা বীজ প্রত্যায়ণ অফিসার (অ.দা.) ড. রুবায়েত আরা, এসআরডিআই প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা অমরেন্দ্রনাথ বিশ্বাস, আঞ্চলিক বেতার কৃষি অফিসার কৃষিবিদ শারমীনা শামীম, অতিরিক্ত উপপরিচালক উদ্ভিদ সংরক্ষণ মো: তৌহিদুল ভূইয়া, ডিএই জেলা প্রশিক্ষণ অফিসার মাহদেব চন্দ্র সানা, খানবাহাদুর আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার এস এম আতিয়ার রহমান, বটিয়াঘাটা উপজেলা কৃষি অফিসার আবু বক্কর সিদ্দিক, পরিবেশ সুরক্ষা মঞ্চ-এর সভাপতি অ্যাড. কুদরৎ ই খুদা, বািিসক রাজশাহীর আঞ্চলিক সমন্বয়কারী শহিদুল ইসলাম, বেলা’র বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, ডেইলী স্টার খুলনা প্রতিনিধি দিপংকর রায়, দৈনিক আমারদেশ খুলনা ব্যুরো প্রধান এহতাশামুল হক শাওন, কালেরকণ্ঠের স্টাফ রিপোটার কৈশিক দে বাপী, দৈনিক জন্মভূমি-এর স্টাফ রিপোর্টার শেখ আব্দুল হামিদ, শিক্ষক সাজেদুল ইসলাম, ব্রিডার কৃষক আরণি সরকার, বাসুদেব মণ্ডল ও অপূর্ব মণ্ডল অপু। এতে অংশপ্রহণকারীরা কৃষকদের উদ্ভাবিত ধানের জাতের সমস্যা, সম্ভাবনা এবং সরকারি-বেসরকারি পর্যায়ে কীভাবে এই উদ্যোগগুলোকে আরো শক্তিশালী করা যায়, সে বিষয়ে খোলামেলা মতবিনিময় করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।