1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

সাতক্ষীরায় হত্যা মামলার আসামি গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি : রাজশাহী জেলার একটি চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামিকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব সদস্যরা। গ্রেপ্তারকৃত হত্যা মামলার পলাতক আসামি মোঃ রফিক শেখ (৪৮)। সে রাজশাহী জেলার চরঘাট থানার বালাদিয়াড় গ্রামের মোঃ রহমতুল্লাহ শেখের ছেলে। গত মঙ্গলবার রাতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার শংকরকাটি এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব সূত্র জানায়, রাজশাহী জেলার একটি চাঞ্চল্যকর হত্যা মামলার একজন আসামি সাতক্ষীরায় আত্মগোপনে আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ও র‌্যাব-৫, সদর কোম্পানি, রাজশাহী এর যৌথ আভিযানিক দল মঙ্গলবার রাতে সাতক্ষীরার শ্যামনগর থানাধীন শংকরকাটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত ২নং আসামি মোঃ রফিক শেখকে গ্রেপ্তার করে। সূত্র জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় ২০২৫ সালের ২১ অক্টোবর বিরোধীয় জমিজমার ভাগ-বণ্টনকে কেন্দ্র করে গ্রেপ্তারকৃত আসামিসহ অন্যান্য আসামীরা রাজশাহী জেলার চরঘাট থানার বালাদিয়াড় গ্রামের জনৈক মোস্তফা শেখকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। পরবর্তীতে মোস্তফা শেখকে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। উক্ত ঘটনায় ভিকটিমের ছেলে বাদী হয়ে চারঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।