1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

পাইকগাছায় দুর্যোগ পূর্ব প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় শত-শত নারী-পুরুষ এক সঙ্গে উপভোগ করলেন দুর্যোগের পূর্ব প্রস্তুতি মহড়া। গতকাল বুধবার বিকেলে কমিউনিটি পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের বাস্তবায়নে ও হেলভেটাস সুইস ইন্টার কো অপারেশ বাংলাদেশের সহযোগীতায় এ মহড়াটি মঞ্চস্থ করা হয়। গড়ইখালী ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু’র সভাপতিত্বে আলমশাহী ইনিস্টিটিউটে অনুষ্ঠিত মহড়ায় বিগত ১৯৭০ সালের প্রলঙ্কয়করী ঘূর্ণিঝড় থেকে শুরু করে সিডর, আইলা, আম্ফান, ফণি’র মতো প্রাকৃতিক দুর্যোগের অভিজ্ঞতা তুলে ধরা হয়। মহড়ায় দুর্যোগের আগাম প্রস্তুতি, পর্যায় ক্রমে ১-১০ নং মহাবিপদ সংকেট কি ও করণীয়, সহায় সম্পদ রক্ষা সহ কোন সময় আশ্রায়ন কেন্দ্রে যেতে হবে, দুর্যোগ পরবর্তীতে ক্ষয়ক্ষতি মোকাবেলা সার্বিক বিষয়ে মহড়ায় স্থান পায়। টিমলিডার রত্মেশ্বর রায়ের পরিচালায় পুরো মহড়াটি মঞ্চস্থ করেন কয়রা’র গীতাঞ্জলি নাট্য সংস্থার শিল্পী ও কলা কৌশুলীরা। এ সময় কয়রা উত্তরণের কোঅর্ডিনেটর ফয়সাল মন্ডল, দীপন মুখার্জি, মনিরুল ইসলাম, সমাজসেবক খায়রুল আলম সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।