1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় হযরত মুহাম্মদ (সা:) কে কটূক্তির অভিযোগে যুবককে গণপিটুনি মোরেলগঞ্জে ১০ম শ্রেনীর শিক্ষার্থীকে অপহরণের অভিযোগ পাইকগাছায় যুবকের আত্মহত্যা শ্যামনগরে স্বামীর গোপন অঙ্গ কাটার পর হাসপাতালে নিয়ে গেলেন স্ত্রী ফকিরহাটে ব্যাবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাইকালে আটক ২ মোংলায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের প্রতিবাদে মানববন্ধন কালিয়ায় ছাত্রশিবিরের এসএসসি পরীক্ষার্থীদের জন্য হেল্পডেস্ক জ্বালানির দামের সঙ্গে পণ্যের দামের সমš^য় করা হবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার ৫ সরকার ভুল পথে গেলে সোচ্চার হবেন নারী এমপিরাও: হামিদুর রহমান আযাদ

ফন্টু চাকলাদারের বিরুদ্ধে এবার দেড় কোটি টাকার চেক ডিজঅনারের মামলা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

যশোর অফিস : যশোর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টুর বিরুদ্ধে এবার দেড় কোটি টাকার চেক ডিজঅনারের আরও দুটি মামলা হয়েছে। বুধবার কমার্শিয়াল ব্যাংকের পক্ষে যশোর শাখার প্রিন্সিপাল অফিসার মুর্তুজা আহম্মেদ মামলা দুটি দায়ের করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডল অভিযোগ আমলে নিয়ে দুই মামলাতেই সমন জারির আদেশ দেন। তৌহিদ চাকলাদার ফন্টু শহরের পুরাতন কসবা কাঁঠালতলার আব্দুল কাদের চাকলাদারের ছেলে। এর আগে গত ১৬ অক্টোবর ৯০ লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগে একই ব্যাংক কর্মকর্তার দায়ের করা দুটি মামলা আদালত গ্রহণ করেন। মাত্র ১৩ দিনের মাথায় এবার দেড় কোটি টাকার আরও দুটি চেক ডিজঅনারের মামলা দায়ের হলো।
একটি মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, তৌহিদ চাকলাদার ফন্টু ইউসিবি ব্যাংকের ধ্রুব্য প্রদ্ধতির মাধ্যমে এক কোটি টাকা বিনিয়োগ সুবিধা নেন। চুক্তি অনুযায়ী, ২০২৪ সালের ৩১ আগস্টের মধ্যে আসল ও লভ্যাংশ পরিশোধ করার কথা ছিল। বর্তমানে তার কাছে এক কোটি ২৯ লাখ ৬১ হাজার ৪৪ টাকা পাওনা রয়েছে। গত ২০ আগস্ট বাদী ফন্টুর সঙ্গে দেখা করে পাওনা টাকা দাবি করলে তিনি এক কোটি টাকার একটি চেক প্রদান করেন। কিন্তু সেটি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের যশোর শাখায় জমা দেওয়ার পর তা ডিজঅনার হয়। পরবর্তীতে ২৮ আগস্ট লিগ্যাল নোটিশ পাঠানো হলেও ৩০ দিন পার হয়ে যাওয়ার পরও ফন্টু কোনো সাড়া দেননি। এরপর বাদী আদালতে মামলা দায়ের করেন।
অন্য মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, একই প্রক্রিয়ায় ফন্টু ২০২২ সালের ২৬ অক্টোবর ৫০ লাখ টাকার বিনিয়োগ সুবিধা নেন। ২০২৪ সালের ৩১ আগস্ট ওই টাকা পরিশোধের কথা ছিল। তবে আজও তিনি তা পরিশোধ করেননি। বর্তমানে ওই হিসাবে ৬৪ লাখ ৩৯ হাজার ১৭২ টাকা পাওনা রয়েছে। গত ২১ আগস্ট ফন্টুর সঙ্গে দেখা করে টাকা চাইলে তিনি ৫০ লাখ টাকার একটি চেক দেন। সেটিও ব্যাংকে জমা দেওয়ার পর ডিজঅনার হয়। ২৮ আগস্ট তাকে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও ৩০ দিন অতিবাহিত হওয়ার পরও কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় বাদী আদালতে আরও একটি মামলা করেন।
আদালত সূত্রে জানা গেছে, বিচারক পৃথক দুটি অভিযোগই আমলে নিয়েছেন। দুই মামলায় আসামি তৌহিদ চাকলাদার ফন্টুর বিরুদ্ধে সমন জারি করা হয়েছে এবং আগামী ২৫ মার্চ আদালতে হাজির হতে তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।