1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

যশোরে গাঁজা-অ্যালকোহলসহ দুইজন গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

যশোর অফিস : যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে গাঁজা ও অ্যালকোহল উদ্ধার করা হয়েছে। এসময় দুইজনকে গ্রেফতার ও একজনকে পলাতক আসামি করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) চৌগাছা ও সদর উপজেলার এলাকায় এসব অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর অফিসের পক্ষ থেকে জানানো হয়, চৌগাছা পৌরসভার তারিনিবাস (কদমতলা) এলাকায় উপপরিদর্শক রাফিজা খাতুনের নেতৃত্বে অভিযানে হালিমা খাতুন (৫৩) নামে এক নারীকে আটক করা হয়। এসময় তার বসতঘর থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তবে তার স্বামী মোঃ পুল্লাদ আলী ফকির (৬২) পলাতক রয়েছেন। এ ঘটনায় হালিমা খাতুন ও তার স্বামীর বিরুদ্ধে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, একইদিন বিকেলে যশোর সদর থানার চুড়ামনকাটি বাজার এলাকায় উপপরিদর্শক মদন মোহন সাহার অভিযানে ১০০ মিলিলিটার অ্যালকোহলসহ পলাশ সরদার (৩০) নামের এক যুবককে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান সরদারের নেতৃত্বে মোবাইল কোর্টে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২১ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়।
মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের উপপরিচালক মোঃ আসলাম হোসেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।