1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

সাতক্ষীরায় দুই প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : অননুমোদিতভাবে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের এমন সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়েছে অভিভাবক ও সচেতন মহল।
অভিযুক্তরা শিক্ষকরা হলেন সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার ড্যামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জি এম ইয়াছির আরাফাত এবং ১৩৪নং এন এন টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নার্গিস সুলতানা।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন স্বাক্ষরিত পৃথক দু’টি অফিস আদেশে উলে­খ করা হয়েছে, শিক্ষক জি. এম. ইয়াছির আরাফাত ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে এবং শিক্ষক নার্গিস সুলতানা ২০২৫ সালের ২৪ জুন থেকে অননুমোদিতভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাঁদের অনুপস্থিতির কারণে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে ও প্রাথমিক শিক্ষা বিভাগের ভাবমূর্তি ক্ষুণœ হচ্ছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও (গ) ধারা অনুযায়ী তাঁদের এই কার্যকলাপ “অসদাচরণ” ও “পলায়ন” হিসেবে গণ্য করা হয়েছে। কেন তাঁদের চাকুরি থেকে বরখাস্ত করা হবে না, তার লিখিত জবাব ১০ কার্যদিবসের মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যক্তিগত শুনানি দিতে আগ্রহী কিনা, তা লিখিতভাবে জানানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠির অনুলিপি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, খুলনা বিভাগের বিভাগীয় উপ-পরিচালক, কালিগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে প্রেরণ করা হয়েছে।
এদিকে অভিভাবক ও সচেতন মহল মনে করছে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের এমন পদক্ষেপ শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। তাঁরা আশা প্রকাশ করেন এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে অন্যান্য শিক্ষক-কর্মচারীদেরও দায়িত্ব পালনে আরও সচেতন করে তুলবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।