1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

দুবলারচরে হরিণ শিকারীদের হামলায় শরণখোলা রেঞ্জ কর্মকর্তা আহত

  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :  দুবলার আলোরকোলের ডিমেরচরে সোমবার দুপুরে হরিণ শিকারীদের হামলায় আহত হয়েছেন সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা রানা দেব।
আহত রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব জানান, সোমবার (৩ নভেম্বর) বেলা দেড়টার দিকে দুবলার আলোরকোল এলাকার ডিমেরচর বনাঞ্চলে হেটে টহলের সময় বনের মধ্যে হরিণ ধরার জন্য শিকারীদের পেতে রাখা ফাঁদ দেখতে পান। এ সময় বনের মধ্যে তল্লাশি করে ৪/৫ জন লোক দেখতে পেয়ে তাদের ধরার জন্য বনরক্ষীরা ধাওয়া করে। এসিএফ রানা দেব দৌড়ে একজন শিকারীকে ধরে ফেলেন। এ সময় অন্য শিকারীরা এসিএফকে বেধড়ক মারধর করে ধরে রাখা শিকারীকে ছিনিয়ে নিয়ে বনের মধ্যে পালিয়ে যায়।
বনরক্ষীরা ঘটনাস্থল থেকে ১৮টি হাঁটা ফাঁদ জব্দ করেন।
আহত এসিএফ কে দুবলার অস্থায়ী স্বাস্থ্য সেবা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ সুহাস রন্জন হালদার বলেন, মারধরে আহত এসিএফের আভ্যন্তরীন আঘাতের বিস্তারিত বুঝতে তাকে দ্রুত এক্সরে করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।