1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

বাগেরহাট হেযবুত তওহীদের গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

বাগেরহাট অফিস : বাগেরহাট হেযবুত তওহীদের উদ্যোগে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে বাগেরহাট প্রেসক্লাব হলরুমে এ সভার আয়োজন করা হয়। জেলা সভাপতি তালুকদার বকতিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেণ হেযবুত তওহীদের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মিলন। এছাড়া আরো উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের মংলা থানা সভাপতি মনিরুজ্জামান মনির, ফকিরহাট থানা সভাপতি এনামুল মোড়ল, রামপাল খানা সভাপতি আবু মুসা প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বর্তমান বিশ্বে কোনো মতবাদ বা ব্যবস্থা মানবজাতির জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। আজ পৃথিবীতে গভীর সংকট বিরাজ করছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা।” তিনি আরও বলেন, “কোনো রাষ্ট্রব্যবস্থা নাগরিকদের নিরাপত্তা, ন্যায়বিচার, মানবাধিকার ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে না পারলে সেই রাষ্ট্রব্যবস্থা ব্যর্থ। তাই একটি ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে গণমাধ্যমের শান্তিপূর্ণ ভূমিকা অপরিসীম।” অনুষ্ঠানে বক্তারা গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের সঠিক ইতিহাস ও সত্য ঘটনা প্রচারের মাধ্যমে জনগণকে সঠিক দিকনির্দেশনা দেওয়া সম্ভব। গণমাধ্যম রাষ্ট্র ও সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মতবিনিময় সভার আলোচনার পর বিভিন্ন গণমাধ্যমকর্মীরা নিজেদের মতামত তুলে ধরেন। তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে গণমাধ্যমের নিরপেক্ষ ভূমিকা অত্যন্ত প্রয়োজন। গোলটেবিল বৈঠকে বাগেরহাট বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন। এ সময় তারা তওহীদ ভিত্তিক রাষ্ট্র গঠনে বিভিন্ন মতামত প্রকাশ করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।