1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

নড়াইল-২ আসনে আওয়ামী ও হিন্দু ভোটারদের কদর বেড়েছে

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

নড়াইল : নড়াইল-২ আসনে হিন্দু ও আওয়ামী ভোটারদের কদর বেড়েছে। হিন্দু ও আওয়ামী ভোট ম্যানেজ করে জামায়াতে ইসলামী কাংখিত লক্ষ্যে পৌছাতে চায়। এ আসনে জামাতের প্রার্থী হিসেবে ভোটের মাঠে আছেন আতাউর রহমান বাচ্চু। অপরদিকে বিএনপি চায় যোগ্য প্রার্থী জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব মোঃ মনিরুল ইসলামকে দিয়ে জমাতের প্রার্থীর মোকাবেলা করতে। পূর্বের তুলনায় জামাতের ভোট বেড়েছে। তবে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব মোঃ মনিরুল ইসলামের আকাশ ছোয়া জনপ্রিয়তার কাছে জামাতের প্রার্থী টিকবে না। এমনটাই জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা। তবে একাধিক জামাত নেতা এ আসনে তাদের প্রার্থীর বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে হিন্দু ভোট ও আওয়ামী ভোট পাওয়ার প্রত্যাশার ইঙ্গিত দিয়েছেন। একই ভাবে আওয়ামী লীগের একাধিক নেতা জামাত ইসলামী’র প্রশংসা করে বলেছেন,আর যাই হোক জামাত নেতা-কর্মীরা আওয়ামী লীগের কোন নেতা-কর্মীর নামে মামলা দেয়নি। কারো বাড়িতে হামলা করেনি। ভয় ভীতি দিয়ে কোন অনৈতিক সুবিধা নেয়নি। যদিও তারা ভোট নিয়ে সুস্পষ্ট কোন বক্তব্য দেয়নি। তবে অনেক সাধারণ জনগন বলেছেন ১৯৭১ সালের কথা বিবেচনা করলে মানুষ জামাতে ভোট দিবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মানুষের কৌতুহলের শেষ নেই। আদৌ ফেব্রুয়ারিতে ভোট হবে কি-না? ভোট সুষ্ঠু হবে কি-না? আওয়ামী লীগ ভোট কেন্দ্রে যাবে কি-না? গেলে কোন দলকে ভোট দিবে? কারা জিতবে? বিএনপি দলের প্রার্থী না দিয়ে জোটের বা ভাড়াটে প্রার্থী দিলে তাতে নির্বাচনে কি ধরনের বিপর্যয় ঘটতে পারে ? এমন হাজারো প্রশ্ন সাধারণ ভোটার ও সচেতন মহলের। আর সেই সাথে চলছে আলোচনা সমালোচনা। জামাত ও বিএনপি’র প্রার্থীদের সম্পর্কে করা হচ্ছে চুলচেরা বিশ্লেষন। চা’য়ের দোকানের রাজনীতি যেন পূর্নতা পেয়েছে এ নির্বাচনকে ঘিরে। নড়াইল সদর উপজেলার ৮টি ইউনিয়ন,নড়াইল পৌরসভা,লোহাগড়া পৌরসভা ও লোহাগড়ার ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত নড়াইল-২ আসন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৪ হাজার ৫১৩ জন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।