1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

ফকিরহাটে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার মোড়লডাঙ্গা এলাকার একটি বাগান থেকে মুজিবুর রহমান শেখ (৪৫) নামের এক মৎস্য ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবী তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে একটি মেহগনি গাছের ডালের সাথে গলাই ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। নিহত মৎস্য ব্যবসায়ী উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের মোড়লডাঙ্গা গ্রামে গোলাপ শেখের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে বাড়ি থেকে কিছু দুরে মোড়লডাঙ্গা নিজাম শেখের বাগানের একটি মেহগনী গাছের ডালের সাথে গলাই ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় মুজিবুর রহমানের মরদেহ দেখতে পান স্থানীয়রা। এসময় ৯৯৯ এ কল করে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী শেষে মরদেহ উদ্ধার করেন। তবে মরদেহের কপালে একটি আঘাতে চিহৃ পাওয়া গেছে বলে পুলিশ জানান। এদিকে মুজিবুর রহমানের মৃত্যু নিয়ে এলাকায় ধ্রুমজালের সৃষ্টি হয়েছে। আসলে সে আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করা হয়েছে তা নিয়ে নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে। নিহতের ভাই জিল্লাল শেখ ও হাবি শেখ জানান, তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে তাকে কে বা কাহারা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাড়ি ফেরেনি। সকালে তার মরদেহ পাওয়া গেছে। তারা আরো জানান, স্ত্রীর সাথে সম্পর্ক ভাল না থাকায় তার স্ত্রী দীর্ঘদিন পিত্রালয়ে বসবাস করেন। দুই ছেলে নিয়ে মুজিবুর রহমান নিজ বাড়িতে থাকতেন। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন আসলে সঠিকভাবে জানা যাবে আসলে কিভাবে তার মৃত্যু হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।