1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

ঝিনাইদহে পিকআপের ধাক্কায় নিহত ১

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহে দ্রুতগামী পিকআপভ্যানের ধাক্কায় আবুবকর কল্লোল (৩০) নামে একজন শ্যালো ইঞ্জিনচালিত আলমসাধু চালক নিহত হয়েছেন। গতকাল বুধবার সকালে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুবকর কল্লোল চুয়াডাঙ্গা সদর উপজেলার জিবনে গ্রামের মীর আবুল কাশেমের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আলমসাধু চালক কল্লোল মাছ নিয়ে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ডাকবাংলা বাজার পার হলে একটি দ্রুতগামী পিকআপভ্যান আলমসাধুকে ধাক্কা দিয়ে চলে যায়। এসময় কল্লোল সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে আরাপপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আরাপপুর হাইওয়ে থানার ইনচার্জ মৃত্যুঞ্জয় বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পিকআপ ভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।