1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

মনিরামপুরে বিএনপি’র প্রচার মিছিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

মনিরামপুর প্রতিনিধি : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৭ম মৃত্যু বার্ষিকীতে যশোরের স্মরনসভা সফলের লক্ষ্যে ও ধানের শীষের পক্ষে বুধবার মনিরামপুর পৌরশহর সহ বিভিন্ন স্থানে বিএনপির উদ্যোগে প্রচার মিছিল বের করা হয়। পৌরশহরে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের নেতৃত্বে বিকেলে বিশাল মিছিল বের করা হয়। দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে উপজেলা পরিষদ প্রদক্ষিন করে আবার দলিয় কার্যালয়ের সামনে সমাপ্ত হয়। অবশ্য এ সময় ধানের শীষের পক্ষে মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মফিজুর রহমান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, আব্দুল হাই, ফারুক হোসেন, খান শফিয়ার রহমান, রবিউল ইসলাম, আজিবর রহমান, আইয়ুব আলী প্রমুখ। অপরদিকে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর নেতৃত্বে উপজেলার কপালিয়া, কুমারঘাটা, মনোহরপুর, দাসেরহাট, কালিবাড়ি ও নেহালপুরে অনুরুপভাবে মিছিল লিফলেট বিতরণসহ গণসংযোগ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শামছুজ্জামান শান্ত, জাহাঙ্গীর বিশ্বাষ, আব্দুল মজিদ মাষ্টার, বিল্লাল গাজী, সাইফুল ইসলাম প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।