1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

যশোরে গাঁজাসহ আটক দুইজনকে কারাদণ্ড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

যশোর অফিস : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে যশোর শহরতলীর রাজারহাট রেললাইন সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দুটি পৃথক স্থান থেকে গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। আটক আসামিরা হচ্ছে, যশোরের মনিরামপুর উপজেলার গোয়ালপাড়া গ্রামের মৃত গোলাম গাজীর ছেলে মোঃ ইয়াকুব গাজী (৫৫)।তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই উপজেলার বাহির ঘড়িয়া গ্রামের মোজাহার গাজীর ছেলে মাসুম (২২)। তার কাছ থেকেও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত করে, যশোরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ান সরদারের ভ্রাম্যমান মোবাইল কোর্টে হাজির করা হয়। এ সময় গ্রাম্যমান মোবাইল কোর্ট ইয়াকুব গাজীকে ৭ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড, এবং মাসুমকে ৭ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।