1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

যশোরে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৮২ বার পড়া হয়েছে

যশোর অফিস : যশোর পৌরসভার মার্কেটের বিপরীতে এম কে রোডে অবস্থিত নতুনভাবে গড়ে ওঠা অবস্থিত অভিজাত রেস্তোরাঁ পাঁচ ফোড়নে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার অভিযান চালায় জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.সেলিমুজ্জামান। অভিযানকালে ফ্রিজে বাসি গ্রিল সংরক্ষণ, মেয়াদহীন কাসুন্দি, সস ও মেওনেজ রাখার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিকের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়। সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, তাদের কাছে অভিযোগ আসে ‘পাঁচ ফোড়ন’ রেস্টুরেন্টে নিয়মিত বাসি ও পচা খাবার পুনরায় রান্না করে বিক্রি করা হয়। বিশেষ করে গ্রীলের জন্য ব্যবহৃত মুরগির মাংস সংরক্ষণ করে পরদিন বিক্রি করা হয়। তিনি বলেন, অভিযানকালে দেখা যায়,নোংরা ফ্রিজে গ্রীলের সঙ্গে কাঁচা মুরগির মাংস রাখা হয়েছে। সেই মাংস মোড়ানো ছিল পত্রিকার কাগজে, যার কালি মাংসে লেগে ছিল। যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং ক্যান্সারের কারণ হতে পারে। অভিযানে সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মহিবুর রহমান, ক্যাব এর প্রতিনিধি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।