1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

নগরীর বিভিন্ন পুকুর ও জলাশয়ে কেসিসির পরিচ্ছন্নতা অভিযান

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

বিজ্ঞপ্তি : খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত ‘‘হেলদি সিটিস : আরবান গভর্ণন্যান্স ফর হেলথ এন্ড ওয়েলবিয়িং ইন খুলনা সিটি কর্পোরেশন’’ শীর্ষক প্রকল্পের আওতায় মহানগরীর বিভিন্ন ওয়ার্ডে বিদ্যমান পুকুর ও জলাধারসমূহের অনুকূল পরিবেশ ফিরিয়ে আনতে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। খুলনাকে একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তুলতে বিশ্ব্ স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় নগরীতে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় গতকাল শনিবার নগরীর লায়ন্স স্কুল এন্ড কলেজের অভ্যন্তরীণ পুকুরের কচুরীপানা ও বর্জ্য অপসারণ করা হয়। কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন। বিডি ক্লিন-খুলনার সদস্যগণ বর্জ্য অপসারণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। নগরীর ২৫নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা এবং শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এসকেএম তাছাদুজ্জামান-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. তুষার কান্তি রায়, পরিবেশবাদী সংগঠন বেলা’র বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: বাদশাহ খান, প্রকল্প কর্মকর্তা আসিফ আহমেদ, কেসিসি’র কঞ্জারভেন্সী অফিসার মো: অহিদুজ্জামান খান, লাইসেন্স অফিসার খান হাবিবুর রহমান, আমরা বৃহত্তর খুলনাবাসীর সহসভাপতি সরদার আবু তাহের ও সেক্রেটারী ওমর ফারুক কচি এবং স্বেচ্ছাসেবী সংস্থা সিয়াম-এর নির্বাহী পরিচালক এ্যাড. মো: মাসুম বিল্লাহ। মশার বংশবিস্তার হ্রাসে এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ প্রতিরোধে খুলনা সিটি কর্পোরেশনের এ কার্যক্রমের পাশাপাশি নিজ নিজ বাড়ির আঙিনা পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নগরবাসীর প্রতি কেসিসি’র পক্ষ থেকে আহবান জানানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।