1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে কৃষক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসি দিঘলিয়ায় বারাকপুর খেয়াঘাট দখলের চেষ্টা মোংলায় ইজিবাইকের ধাক্কায় স্কুল ছাত্রীর মৃত্যু চিতলমারীর ‘হাম-রুবেলা’ টিকা ক্যাম্পেইনের উদ্বোধন ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ছাত্রদল নেত্রী মানসুরা আক্তার জ্বালানির মূল্য বৃদ্ধিতে পণ্যমূল্য খুব বেশি বাড়বে না: বাণিজ্যমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮ কাবা শরিফের গিলাফ উত্তোলন, শুরু হলো হজের আনুষ্ঠানিক প্রস্তুতি শ্যামনগরে ব্যতিক্রমধর্মী ম্যারাথন ‘রান ফর ওয়াটার অনুষ্ঠিত

পাইকগাছায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় প্রতিবন্ধী এক কিশোরী কে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিচিত্র নামে এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পুলিশ ভিকটিম কিশোরী কে ডাক্তারী পরীক্ষার জন্য খুমেক হাসপাতালে পাঠিয়েছে। গত শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার লতা ইউনিয়নের মুনকিয়া এলাকায় ধর্ষণের এ ঘটনা ঘটে। থানা পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার লতার মুনকিয়া এলাকার বাদল হাওলাদারের ১৩ বছরের একটি বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী মেয়ে রয়েছে। প্রতিবন্ধী ওই কিশোরী প্রতিদিন এলাকার নদীর ধারে ছাগল চরাইতে যেত। এ সুযোগে একই এলাকার কৃষ্ণপদ মল্লিকের ছেলে বিচিত্র মল্লিক (৩৩) তাকে বিভিন্ন সময়ে খাবার খাওয়ার জন্য টাকা দিতো। প্রতিদিনের ন্যায় প্রতিবন্ধী ওই কিশোরী শুক্রবার সকালে গুনখালী নদীর ধারে ছাগল চরাইতে গেলে বিচিত্র নামে ওই যুবক প্রতিবন্ধী কিশোরীকে কিছু টাকা দিয়ে তার মৎস্য ঘেরের পাশে গেওয়া বাগানে ডেকে নিয়ে যায়। এরপর হাত বাঁধিয়া বিচিত্র ওই কিশোরী কে তার ইচ্ছের বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে কিশোরী চিৎকার দিলে লোকজন ছুটে আসলে বিচিত্র ঘটনাস্থল থেকে দৌঁড়ে পালিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। এ ঘটনায় প্রতিবন্ধী ওই কিশোরীর নানা আব্দুস সাত্তার সানা (৬২) বাদী হয়ে যুবক বিচিত্র কে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছে। যার মামলা নং ০৭, তাং ০৯-১১-২০২৫। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মো. রিয়াদ মাহমুদ বলেন এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং ভিকটিম কিশোরী কে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।