1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

অতিরিক্ত ডিআইজির দর্শনা থানা ও পুলিশ কোর্ট পরিদর্শন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট  : চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা ও পুলিশ কোর্ট পরিদর্শন করেন খুলনা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) শেখ জয়নুদ্দিন- পিপিএম-সেবা। ১০ নভেম্বর (সোমবার) সকালে দর্শনা থানা ও বিকালে পুলিশ কোর্ট দ্বি-বার্ষিক পরিদর্শন করেন তিনি। অ্যাডিশনাল ডিআইজি শেখ জয়নুদ্দিন পরিদর্শনকালে অফিসের সকল রেজিস্টার ও কার্যক্রম পরিদর্শন করেন। দাপ্তরিক কার্যক্রম নিয়মতান্ত্রিকভাবে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি জনগণের সেবক হওয়ার প্রত্যয় নিয়ে জনবান্ধন পুলিশিং, মাদকমুক্ত সমাজ বিনির্মান, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে সকল পুলিশ সদস্যকে সম্পৃক্ত থাকার জন্য নির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের, অফিসার ইনচার্জ, দর্শনা থানা, কোর্ট পুলিশ পরিদর্শক দর্শনা থানা ও কোর্টে কর্মরত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।