1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

ঝিনাইদহে তারুণ্যের উৎসব উপলক্ষে র‌্যালি

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে র‌্যালি ও যুবসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এ র‌্যালির আয়োজন করে।

সোমবার সকাল ৯ টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল সভাপতিত্ব করেন।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার দাশ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানা।

আলোচনা সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক দলের প্রতিনিধি ও যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষা, সততা ও সেবার মাধ্যমে নিজ নিজ অবস্থান থেকে দেশ গড়ার কাজে অংশ নিতে হবে। তরুণ ও যুব প্রজন্মই আগামীর কল্যাণকর বাংলাদেশ গড়ে তুলবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।