1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

বেনাপোল স্থলবন্দরে স্টপলিস্টে থাকা যাত্রী আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

যশোর অফিস : যশোরের বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ স্টপলিস্টে থাকা এক বাংলাদেশি যাত্রীকে আটক করেছে। আটক ব্যক্তির নাম দীপক কুমার বিশ্বাস (৫৫)। তিনি মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শৃকল গ্রামের মৃত দুলাল চন্দ্র বিশ্বাসের পুত্র।

ঘটনাটি ঘটে রোববার (১০ নভেম্বর পৌনে পাঁচটার ।দিকে জানা যায়, দীপক কুমার বিশ্বাস মেডিকেল ভিসায় স্ত্রী ও মেয়েকে সঙ্গে নিয়ে ভারতের উদ্দেশ্যে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশনে আসেন। এসময় ইমিগ্রেশন সার্ভারে তার নাম স্টপলিস্টে দেখা গেলে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন।

ইমিগ্রেশন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীপক কুমার বিশ্বাসের বিরুদ্ধে মাগুরা সদর থানায় একটি মামলা রয়েছে। মামলাটি নং-১০, তারিখ: ১০-১০-২০২৪, জিআর নং-৩৯২, আইনি ধারা বিস্ফোরক আইন ১৯০৮ এর ১৪৩/৩৪২/৩২৩/৩২৬/৩০৭/৩০২/১১৪ অনুযায়ী দায়ের করা হয়েছিল।

পরবর্তীতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ প্রয়োজনীয় কার্যক্রম শেষে আটক দীপক কুমার বিশ্বাসকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।