1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

যবিপ্রবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস ও নবীন বরণ-বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

যশোর অফিস : আনন্দ শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা, নবীন শিক্ষার্থীদের বরণ, বিদায়ীদের সংবর্ধনা, ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) পালিত হয়েছে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস এবং অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা।

সোমবার সকালে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও এআইএস বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ কামাল হোসেন, এসিসিএ’র নেতৃত্বে শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাওলাদার ইউনুস অ্যান্ড কোং-এর পরিচালক ও মেঘনা ব্যাংক পিএলসি’র স্বাধীন পরিচালক মো. আলী আক্তার রিজভী, এফসিএ। তিনি হিসাববিজ্ঞানের পেশাগত গুরুত্ব ও আর্থিক স্বচ্ছতা রক্ষায় এর ভূমিকা তুলে ধরে নবীন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান, এআইএস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, প্রভাষক তরুণ সেন এবং মেঘনা ব্যাংক যশোর শাখার ব্যবস্থাপক দেবাশীষ পাল।

দিনব্যাপী এই অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সন্ধ্যায় শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপনী হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।