1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

যশোরে ১১৮ গ্রাম স্বর্ণসহ ১ জন আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

যশোর অফিস : যশোরে স্বর্ণ পাচারের সময় ১১৮.৭৫ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বারসহ শরিফুল ইসলাম (৫৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক শরিফুল সাতক্ষীরার কলারোয়া থানার কাকডাঙ্গা দক্ষিণ কেড়াগাছি গ্রামের রশিদের ছেলে।

বিজিবি জানায়,গত ৯ নভেম্বর রাত সাড়ে আটটার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোর নড়াইল সড়কের যশোর সদরের বাউলিয়া বাজারের পাশ থেকে এক ব্যক্তিকে আটক করে। তাকে তল্লাশি চালায়ে তার কোমরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১১৮.৭৫ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বার পাওয়া যায়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৭৫২ টাকাও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফুল জানায়,সে ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করে বেনাপোল হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল।

জব্দকৃত স্বর্ণ, মোবাইল ও নগদ টাকাসহ মোট সিজারের মূল্য ২০ লাখ ৭৫ হাজার ৮ টাকা বলে জানিয়েছে বিজিবি।

আটককৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।