1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

যশোর চৌগাছায় গোয়ালঘরে আগুন,তিন গরু পুড়ে মারা গেছে

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

যশোর অফিস : যশোরের চৌগাছা উপজেলার মির্জাপুর গ্রামে এক কৃষকের গোয়ালঘরে আগুন লেগে তিনটি গরু পুড়ে মারা গেছে এবং দুইটি গরু গুরুতর দগ্ধ হয়েছে। রোববার (৯ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে এঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মির্জাপুর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে কহিনুর মল্লিক (৪৫),এর বসতবাড়ির দক্ষিণ পাশে টিনসেট গোয়ালঘরে হঠাৎ আগুন লাগে। এতে গোয়ালঘরের বেশিরভাগ অংশ পুড়ে যায়। গোয়ালে থাকা ১০টি গরুর মধ্যে গাভী ৪টি, বাছুর ২টি ও ষাঁড় ৪টি ছিল। এর মধ্যে ৩টি গরু পুড়ে মারা যায়, ২টির শরীরের অধিকাংশ অংশ পুড়ে গেছে এবং ৫টি গরু এখনও নিখোঁজ রয়েছে।

অগ্নিকাণ্ডে আনুমানিক পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে চৌগাছা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

চৌগাছা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।