1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

সাতক্ষীরা সীমান্তে ৬২ লাখ টাকার ভারতীয় মালামাল নাটক

  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সীমান্তে ৬২ লাখ টাকা ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি।।সিরাজুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি।সাতক্ষীরা সীমান্তে বিশেষ চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৬২ লাখ টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত ৭ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবির দেওয়া তথ্যে জানা যায়, ব্যাটালিয়নের অধীন পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, ঘোনা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী, সুলতানপুর ও চান্দুরিয়া বিওপি–সংলগ্ন সীমান্ত এলাকা এবং বাকাল-ঝাউডাঙ্গা চেকপোস্টে অভিযান চালানো হয়।
এ সময় ৫৭ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ওষুধ, ১ লাখ ৮২ হাজার ৫০০ টাকার ভারতীয় শাড়ি এবং ২ লাখ ২৯ হাজার ৯০০ টাকার অন্যান্য পণ্য জব্দ করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে পৃথক অভিযানে এসব পণ্য আটক করা হয় বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি বলছে, এসব পণ্য ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এতে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকারও রাজস্ব হারাচ্ছে।
জব্দ করা সব মালামাল আইনি প্রক্রিয়া শেষে সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি। অভিযানের সময় স্থানীয় মানুষেরা বিজিবির উদ্যোগকে স্বাগত জানান এবং সীমান্তজুড়ে এমন অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।
৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।