1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

যশোরে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ যুবক গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে
যশোর অফিস : যশোরের সদরের শেখহাটি এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে কারাদণ্ড প্রদান করা হয়।
সূত্র জানায়, রোববার (১৬ নভেম্বর) দুপুরে শেখহাটি এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর। এসময় গাঁজাসহ মোঃ শিপন মোল্যা (৩১) কে আটক করা হয়। তিনি শেখহাটি জামরুলতলা এলাকার মোঃ সরোয়ার মোল্যার ছেলে।
অভিযান শেষে উপপরিদর্শক রাফিজা খাতুনের প্রসিকিউশনে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসিফ উদ্দীন মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিপন মোল্যাকে ৭ দিনের কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।