1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোরেলগঞ্জে ব্যবসায়ীর পরিবার আতংকে, হামলা ভাংচুর মারপিটে আহত ৩ ঢাকা-বরিশাল মহাসড়কে আর কত প্রাণ ঝরলে ৬-লেনে উত্তির্ন হবে? এফসিপিএস অধ্যাদেশ বাতিল ও ভাতার দাবিতে যশোরে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি যশোর প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ইউপি সদস্য আটক যশোর মুক্তেশ্বরী নদী রক্ষা ও দখলমুক্ত করার দাবিতে স্মারকলিপি কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান দিঘলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ দিয়ে চুরির চেষ্টা মূলশ্রী গ্রামের খাল কচুরিপানায় ভরাট, পরিষ্কারের দাবিতে ইউএনওর কাছে আবেদন রকিব উদ্দিন পান্নুকে আহ্বায়ক করে খুলনা সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন

ঝিকরগাছায় কাভার্ড ভ্যানের ধাক্কায় অজ্ঞাত নারী নিহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে
যশোর প্রতিনিধি : যশোর বেনাপোল সড়কের ঝিকরগাছা উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক অজ্ঞাত ভারসাম্যহীন (মানসিক প্রতিবন্ধী) নারী নিহত হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ওই সড়কের বেনেয়ালি কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নারী (বয়স আনুমানিক ৬৫) প্রায়ই ওই সড়কের পাশে ঘোরাফেরা করতেন। সন্ধ্যা ৬টার দিকে বেনাপোলমুখী একটি কাভার্ড ভ্যান (রেজি. ঢাকা মেট্রো-ন-১১-৯৫৪৬) ঝিকরগাছার দিকে যাওয়ার সময় তাকে ধাক্কা দেয়। ধাক্কা দিলে নারী সড়কের উপরে সিটকে পড়ে যান এবং ভ্যানের সামনের চাকা তার শরীরের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর চালক ভ্যানটি রেখে পালিয়ে যায়।
খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ, নাভারণ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মহাসিন হোসেন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। ফায়ার সার্ভিস কর্মীরা নিহতের লাশ উদ্ধার করেন এবং হাইওয়ে পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নেয়।
ঝিকরগাছা থানা পুলিশ জানিয়েছে,নিহত নারীর পরিচয় এখনও পাওয়া যায়নি। চালককে চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।