1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :

দেলুপি’র অর্থ যাবে কড়াইলে

  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

বিজ্ঞপ্তি : গত ২৫ নভেম্বর ভয়াবহ আগুনে হাজারের বেশি ঘর পুড়েছে রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় পাঁচ ঘণ্টার বেশি সময় পর নিয়ন্ত্রণ আসে আগুন। এখন অনেক পরিবারের দিন কাটছে খোলা আকাশের নিচে।

এর মধ্যে দেলুপি টিম সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল ২ ডিসেম্বর দেশব্যাপী দেলুপি সিনেমার সব শো-এর টিকেটের প্রযোজক অংশের অর্থ চলে যাবে কড়াইলবাসীর কল্যাণে। তাদের অপূরণীয় ক্ষতি পূরণের চেষ্টা এটি নয়, বরং তাদের সঙ্গে দেলুপি টিমের এটি একাত্মতা ঘোষণা।

সারাদেশে পাঁচটা হলে ৯টি শো চলছে দেলুপি’র। কড়াইলবাসীর প্রতি দেলুপিবাসীর ভালোবাসা ও সালাম জানিয়ে এই দুর্যোগে সবাই হাতে হাত ধরে পার করার আহব্বানও জানিয়েছে।

সারা দেশে যেসব হলে চলছে দেলুপি’র শো-

স্টার সিনেপ্লেক্স, বসুন্ধরা সিটি শপিং মল, ঢাকা:- দুপুর ০২.২০, সন্ধ্যা ০৭.২০

স্টার সিনেপ্লেক্স, সনি স্কয়ার, মিরপুর, ঢাকা:- দুপুর ০৩.২০, রাত ০৮.০০

স্টার সিনেপ্লেক্স, বালি আর্কেড, চট্টগ্রাম:- দুপুর ০২.৩০, সন্ধ্যা ০৭.৪৫

সিনেস্কোপ, নারায়ণগঞ্জ:- দুপুর ০৩.০০, বিকাল ০৫.৩০, রাত ০৮.০০

গ্র‍্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স, রাজশাহী:- সন্ধ্যা ০৬.০০টা।

‘দেলুপি’ দিয়ে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিষেক ঘটছে নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলামের। এর আগে দুই ওয়েব সিরিজ শাটিকাপ ও সিনপাট নির্মাণ করে পরিচিতি পেয়েছেন তাওকীর। সিনেমাটি প্রযোজনা করেছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট