1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কয়রায় রাস্তা সংস্কারের নামে কাবিটা প্রকল্পের দুর্নীতি টুঙ্গিপাড়ার মাটি ও মানুষের সেবাই মূল লক্ষ্য, বরাদ্দে থাকবে না কার্পণ্য এস এম জিলানী কাঁকড়া আহরণ শুরু হওয়ায় স্বস্তি ফিরল সুন্দরবন উপকুলের জেলেপাড়ায় খুলনায় সজনে ডাটা উৎপাদনের লক্ষ্যমাত্রা ৯,৮৪৫ টন মার্চ মাসের এলপি গ্যাসের দাম নির্ধারণ শহিদ সাংবাদিক হারুণ-অর-রশীদ খোকনের হত্যাবার্ষিকী উপলক্ষ্যে খুলনা প্রেসক্লাবে স্মরণসভা ও দোয়া ফকিরহাটে সেতুর দুপাশে কাঠের পুল দিয়ে যাতায়াত, ভোগান্তিতে জনসাধারন অভিযানে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক গুলিবিদ্ধ বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

দেশের সামগ্রিক অর্থনীতি সন্তোষজনক: অর্থ উপদেষ্টা

  • প্রকাশিত: সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : অন্তর্বর্তী সরকারের সময়ে দেশের সামগ্রিক সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি সন্তোষজনক বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘এটা শুধু আমার ব্যক্তিগত মত নয়, অনেকেই একই কথা বলছেন।’
সোমবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে উপদেষ্টা পরিষদের অর্থনৈতিক বিষয়ক কমিটি এবং উপদেষ্টা পরিষদের সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির দুটি পৃথক বৈঠকে সভাপতিত্ব করার পর সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, এই মূল্যায়ন কেবল তার একার মতামত নয়, বরং এটি বহু অংশীজনের অভিন্ন উপলব্ধি। তবে তিনি স্বীকার করেন, অর্থনীতির কিছু ক্ষেত্রে পরিস্থিতি ‘পুরোপুরি সন্তোষজনক নয়’ এবং ক্ষুদ্র বা মাইক্রো পর্যায়ে কিছু দুর্বলতা স্পষ্ট।
ড. সালেহউদ্দিন বলেন, ‘কোনো দেশের অর্থনীতির সব খাত একসঙ্গে ভালো করবে— এমনটা প্রত্যাশা করা বাস্তবসম্মত নয়। বিশ্বের কোনো দেশেই এমন নেই, যেখানে সব খাত একযোগে খুব ভালোভাবে চলতে পারে। এটা সম্ভব নয়।’
উপদেষ্টা বিষয়টি ব্যাখ্যা করে বলেন, অর্থনৈতিক কর্মদক্ষতা মূলত পুঁজির কার্যকর ব্যবহার এবং বিভিন্ন খাতের অংশীজনদের পারফরম্যান্সের ওপর নির্ভর করে। এসব অংশীজনের কার্যক্রম পর্যবেক্ষণ ও জবাবদিহি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এটি একটি যৌথ দায়িত্ব।
ড. সালেহউদ্দিন বলেন, ‘অর্থনীতি নিজে নিজে চলে না। পুঁজির বড় একটি অংশ নির্ভর করে বিভিন্ন অংশীজন কীভাবে কাজ করছে এবং সেগুলো কতটা কার্যকরভাবে তদারকি করা হচ্ছে, তার ওপর।’
তিনি আরও বলেন, ‘অর্থনীতির সব দিকের ওপর সরকার এককভাবে পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারে না। মন্ত্রণালয়ে বসে আমি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি না। এটা সম্ভব নয়।’
এসময় তিনি অর্থনৈতিক স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি ধরে রাখতে প্রাতিষ্ঠানিক ও খাতভিত্তিক সমন্বিত প্রচেষ্টা এবং সম্মিলিত কর্মদক্ষতার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট