1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :

ইন্দোনেশিয়ায় বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে নিহত ১৬

  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানাদো শহরে একটি বৃদ্ধাশ্রমে আগুন লেগে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এছাড়া দগ্ধ অবস্থায় অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে আরও তিনজনকে।
ইন্দোনেশীয় বার্তাসংস্থা অন্তরা নিউজের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
মানাদো পুলিশের কর্মকর্তা আলমসিয়াহ পি. হাসিবুয়ান অন্তরা নিউজকে জানিয়েছেন, রোববার (২৮ ডিসেম্বর) গভীর রাতে আগুন লাগে আর সোমবার (২৯ ডিসেম্বর) ভোরের দিকে তা নিয়ন্ত্রণে আসে।
আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও জানা যায়নি, তবে পুলিশ ইতোমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু করেছে।
ইন্দোনেশীয় টিভি চ্যানেল মেট্রো টিভি বৃদ্ধাশ্রমটিতে লাগা আগুনের ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে আগুনের লেলিহান শিখা রীতিমতো গ্রাস করছে ভবনটিকে, সেখানে বসবাসকারীরা জীবন বাঁচাতে সাহায্যের জন্য আকুতি জানাচ্ছেন।
মানাদো ফায়ার সার্ভিস বিভাগের প্রধান জিমি রতিনসুলু জানিয়েছেন, অগ্নিকাণ্ডের শিকার ও বৃদ্ধনিবাস ভবনটিতে যারা ছিলেন, তাদের বেশিরভাগই বয়সজনিত কারণে শারীরিকভাবে দুর্বল। আগুন লাগার পর ভবনটিতে আটকা পড়েছিলেন তারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট