1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কয়রায় রাস্তা সংস্কারের নামে কাবিটা প্রকল্পের দুর্নীতি টুঙ্গিপাড়ার মাটি ও মানুষের সেবাই মূল লক্ষ্য, বরাদ্দে থাকবে না কার্পণ্য এস এম জিলানী কাঁকড়া আহরণ শুরু হওয়ায় স্বস্তি ফিরল সুন্দরবন উপকুলের জেলেপাড়ায় খুলনায় সজনে ডাটা উৎপাদনের লক্ষ্যমাত্রা ৯,৮৪৫ টন মার্চ মাসের এলপি গ্যাসের দাম নির্ধারণ শহিদ সাংবাদিক হারুণ-অর-রশীদ খোকনের হত্যাবার্ষিকী উপলক্ষ্যে খুলনা প্রেসক্লাবে স্মরণসভা ও দোয়া ফকিরহাটে সেতুর দুপাশে কাঠের পুল দিয়ে যাতায়াত, ভোগান্তিতে জনসাধারন অভিযানে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক গুলিবিদ্ধ বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহত কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

বিয়ে করলেন রাফসান-জেফার

  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : দীর্ঘদিনের গুঞ্জন আর ভক্তদের জল্পনা-কল্পনার অবসান ঘটলো। অবশেষে এক ছাদের নিচে বসবাসের আনুষ্ঠানিক ঘোষণা দিলেন জনপ্রিয় উপস্থাপক ও কনটেন্ট ক্রিয়েটর রাফসান সাবাব এবং আলোচিত সংগীতশিল্পী জেফার রহমান। ‘ওপেন সিক্রেট’ হিসেবে পরিচিত এই তারকা জুটির প্রেম এবার পরিণয়ে রূপ নিলো।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের খবরটি নিশ্চিত করেছেন রাফসান সাবাব নিজেই। ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘পরিবার ও ভালোবাসার মানুষদের পাশে নিয়ে আমাদের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি; আপনাদের দোয়া ও আশীর্বাদ আমাদের কাম্য। আজ আমাদের দুই জীবন এক হলো, শুরু হলো একসাথে পথচলার এক সুন্দর গল্প।’
রাফসান ও জেফারের ঘনিষ্ঠতা নিয়ে শোবিজ পাড়ায় চর্চা অনেক দিনের। বিভিন্ন অনুষ্ঠান কিংবা ঘরোয়া আড্ডায় তাদের একসঙ্গে উপস্থিতি ভক্তদের মনে বরাবরই কৌতূহল জাগাতো। তবে সব সময় বিষয়টি ব্যক্তিগত পর্যায়েই রেখেছিলেন তারা। বিয়ের এই ঘোষণার মাধ্যমে সেই রহস্যের ইতি টানলেন এই তারকা দম্পতি।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই অভিনন্দনের বন্যায় ভাসছেন নবদম্পতি। সহকর্মী, পরিচিত মুখ এবং সাধারণ নেটিজেনরা তাদের নতুন জীবনের জন্য ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন।
রাফসান সাবাব দীর্ঘ দিন ধরে দেশের শীর্ষস্থানীয় সব ইভেন্ট এবং শো উপস্থাপনা করে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। অন্যদিকে, জেফার রহমান তার গায়কী এবং ফ্যাশন সেন্স দিয়ে জয় করেছেন তরুণ প্রজন্মের মন। দুই ভুবনের দুই সফল মানুষের এই নতুন পথচলা বিনোদন জগতে এক নতুন মাত্রা যোগ করলো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট