1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :

দশমিনায় অর্ধকোটি টাকার সরকারী সম্পত্তি উদ্ধার

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী বাজারে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে প্রায় অর্ধকোটি টাকার সরকারী সম্পত্তি উদ্ধার করেছে। অবৈধ স্থাপনা নির্মান করে দখলে থাকা এই সম্পত্তি সহকারী কমিশনার(ভূমি) মো.আবদুল্লাহ আল মামুন এবং থানা পুলিশের যৌথ অভিযানে এই সম্পত্তি উদ্ধার করা হয়। উপজেলা ভূমি অফিস সূত্র থেকে জানা যায়,উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছানী বাজারে খাস জমিতে ঘর নির্মান করে দীর্যদিন যাবত দক্ষিন দাসপাড়া গ্রামের মো.আজাহার উদ্দিন মাইজভান্ডারী ব্যবসা করছে। সে এই জমির পজিশন বাঁশবাড়িয়া গ্রামের মো.হেমায়েত হাওলাদারের কাছে থেকে দেড় লক্ষ টাকার বিনিময়ে ক্রয় করেন। সরকারী জমিতে নিয়মনীতি উপেক্ষা করে খাস জমিতে পাকা স্থাপনা নির্মান করলে তা প্রশাসনের নজরে আসলে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন প্রায় অর্ধকোটি টাকার সম্পত্তি উদ্ধার করেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট