1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :

দশমিনায় কৃষক সংগঠনের নির্বাহী কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় পায়রা পটুয়াখালী কৃষি উন্নয়ন সমবায় সমিতি ও কৃষক সংগঠনের কার্যনির্বাহী কমিটির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকালে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষন হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ। সভায় বিশেষ অতিথি ছিলেন কৃষিতে ১১ তম রাষ্ট্রীয় স্বর্নপদক প্রাপ্ত উদ্যোক্তা যুব কৃষক কাজী আনিছুর রহমান। পায়রা পটুয়াখালী কৃষি উন্নয়ন সমবায় সমিতি ও কৃষক সংগঠনের সাধারন সম্পাদক মো. রাসেল চাষীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ, সংগঠনের সভাপতি মো.জাফর চৌকিদার প্রমুখ। আলোচনা সভায় কৃষকদের দক্ষতা বৃদ্ধি,বহুমুখী ফসল উৎপাদন,নানাবিধ প্রশিক্ষন,জৈব সার ব্যবহার,রাসায়নিক সার ব্যবহার কমানো,বিষমুক্ত ফসল উৎপন্ন্ এবং সংগঠনের সার্বিক উন্নয়ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট