1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় বাইনবাড়িয়া ব্রিজের এপ্রোজ রোড সহ সড়ক উন্নয়নের দাবিতে সমাবেশ পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের ৫ বারের চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের ইন্তেকাল মোরেলগঞ্জে জালিয়াতির দায়ে মোবাইলকোর্টে ৪ জনের অর্থদন্ড পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গার অবৈধ ৫০ টি পরিবারের স্থাপনা উচ্ছেদ শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন— সুযোগ নেই খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু বাগেরহাটে স্কাউটস দিবসে র‍্যালি ও আলোচনা সভা পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন আমি ৩০০ সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না: রুমিন ফারহানা

ফকিরহাটে নানা আয়োজনে সরস্বতী পূজা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট বাণী অর্চনা পূষ্পার্ঘ অর্পণ ও বিভিন্ন আচার অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যা, জ্ঞান ও সঙ্গীতের দেবী সরস্বতী শাস্ত্রীয় বিধান অনুসারে, মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থীদের বাড়ি ও পূজামন্ডপে সকাল থেকে পূজা শুরু হয়। পূজা শেষে ভক্তরা পুষ্পাঞ্জলি ও প্রসাদ গ্রহন করেন। এদিন শিশুদের হাতেখড়িরও আয়োজন করা হয়। মূলঘরের কলকলিয়া গুরুচরন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় পূজা আরম্ভ হয়। পূজা শেষে বানী অর্চনার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠিকতা সম্পন্ন হয়। শেষে ভক্তকুলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এসময় কলকলিয়া গুরুচরন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রজিৎ কুমার মজুমদার, সহকারী শিক্ষক ইতি মজুমদার, মিথুন কুমার রায়, মুক্তিপদ রায়, মায়া মজুমদার, অলোক কুমার পাল, পলাশ বিশ্বাস, স্বপ্না গোলদার, মানষী বড়াল, পার্থ প্রসুন রায়, মিতা গোমস্তা, মিলন কান্তি মোহন্ত, নুপুর রায়সহ বিভিন্ন শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।