1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় বাইনবাড়িয়া ব্রিজের এপ্রোজ রোড সহ সড়ক উন্নয়নের দাবিতে সমাবেশ পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের ৫ বারের চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের ইন্তেকাল মোরেলগঞ্জে জালিয়াতির দায়ে মোবাইলকোর্টে ৪ জনের অর্থদন্ড পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গার অবৈধ ৫০ টি পরিবারের স্থাপনা উচ্ছেদ শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন— সুযোগ নেই খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু বাগেরহাটে স্কাউটস দিবসে র‍্যালি ও আলোচনা সভা পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন আমি ৩০০ সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না: রুমিন ফারহানা

বরিশাল সমিতির শোকসভা ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে
বিজ্ঞপ্তি :  বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনার ভাইস প্রেসিডেন্ট,  ডালমিল মোড় কেডিএ এভিনিউস্থ নূর পোল্ট্রি’র স্বত্বাধিকারী,  বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতা ও উদ্যোক্তা, পরোপকারী বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক, বসুপাড়া বিসমিল্লা মহল্লার বাসিন্দা প্রয়াত  মোঃ কাজী নুরুল ইসলাম স্মরণে  অদ্য  সন্ধ্যায় এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল মালেক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তৃতা করেন সমিতির সিনিয়র যুগ্ম সম্পাদক রোটারিয়ান আলতাফ হোসেন।
পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া  সভায় স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব জলিল খান কালাম, ভাইস প্রেসিডেন্ট ফিরোজ আলম খান ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা: নুরুল হক ফকির, অধ্যাপক সিকদার রুহুল আমীন,  সমিতির নেতা  বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান,  এম এ সালাম, আব্দুর রাজ্জাক, রোটারিয়ান মাহাবুব আলম, ইঞ্জিনিয়ার কাজী এনায়েত হোসেন,  নাজেম আলী খলিফা, প্রকৌশলী শামীম, হুমায়ুন কবীর খান, এডভোকেট শহিদুল ইসলাম, শিক্ষক আবুল কালাম, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী হাওলাদার, আশরাফ আলী হাওলাদার, সাখাওয়াত হোসেন মনু, এনামুল কবীর, বিপ্লব কান্তি দাস,  মরহুমের ছেলে বিএনপি নেতা কাজী মিজানুর রহমান, কাজী জাহেনুর ইসলাম বাবু, কাজী মেহেদী হাসান, মরহুমের পোতা কাজী আপন প্রমূখ।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুজিবুর রহমান খন্দকার। সভা থেকে  সমিতির সকল প্রয়াত ও অসুস্থ সদস্যদের জন্য দোয়া করা হয়।
সভায় অপর  এক প্রস্তাবে সমিতির প্রতিষ্ঠাতা নেতা লবণচরা থানা কমিটির সভাপতি মোঃ খলিলুর রহমানকে সমিতির কেন্দ্রীয় কমিটিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে কোঅপট  করা হয়।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।