1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় বাইনবাড়িয়া ব্রিজের এপ্রোজ রোড সহ সড়ক উন্নয়নের দাবিতে সমাবেশ পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের ৫ বারের চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের ইন্তেকাল মোরেলগঞ্জে জালিয়াতির দায়ে মোবাইলকোর্টে ৪ জনের অর্থদন্ড পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গার অবৈধ ৫০ টি পরিবারের স্থাপনা উচ্ছেদ শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন— সুযোগ নেই খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু বাগেরহাটে স্কাউটস দিবসে র‍্যালি ও আলোচনা সভা পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন আমি ৩০০ সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না: রুমিন ফারহানা

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিধসে নিহত ৭, নিখোঁজ ৮২

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের পশ্চিম বানদুং অঞ্চলে ভয়াবহ ভূমিধসে কমপক্ষে সাতজন নিহত হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ৮২ জন।
স্থানীয় সময় শনিবার (২৪ জানুয়ারি) ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির মুখপাত্র আব্দুল মুহারি বলেন, ‘নিখোঁজ মানুষের সংখ্যা অনেক বেশি। আমরা উদ্ধার অভিযান জোরদার করছি।’
ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম কম্পাস জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় ভোররাত ২টার দিকে পশ্চিম বান্দুংয়ের পাসিরলাঙ্গু গ্রামে ভূমিধস হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, নিহত ও আহতদের সংখ্যা নথিভুক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে ভারী বৃষ্টিতে ওই এলাকাটি প্লাবিত হয়।
নতুন করে প্রানহাণির আশঙ্কায় ভূমিধসপ্রবণ এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
কম্পাসের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকার পরিমাণ আনুমানিক ৩০ হেক্টর (৭৪ একর)।
প্রতিবেদনে আরও বলা হয়, ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা শুক্রবার থেকে আগামী এক সপ্তাহ পশ্চিম জাভা প্রদেশে ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।