1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় বাইনবাড়িয়া ব্রিজের এপ্রোজ রোড সহ সড়ক উন্নয়নের দাবিতে সমাবেশ পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের ৫ বারের চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের ইন্তেকাল মোরেলগঞ্জে জালিয়াতির দায়ে মোবাইলকোর্টে ৪ জনের অর্থদন্ড পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গার অবৈধ ৫০ টি পরিবারের স্থাপনা উচ্ছেদ শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন— সুযোগ নেই খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু বাগেরহাটে স্কাউটস দিবসে র‍্যালি ও আলোচনা সভা পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন আমি ৩০০ সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না: রুমিন ফারহানা

মঠবাড়িয়ায় খাল খননে বাঁধার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ার সাপলেজা ইউনিয়নের ঘরনলী খালের নব্যতা হারিয়ে যাওয়ায় বছরের পর বছর অনাবাদি থাকে প্রায় চার হাজার একর জমি। এছাড়া শুকনো মৌসুমে পানির অভাবে চরম দুর্ভোগ পোহাতে হয় কয়েক হাজার গ্রামবাসীর। এলাকাবাসীর দুর্ভোগ লাঘব ও ফসলী জমি চাষাবাদের সুবিধার্থে সম্প্রতি পানি উন্নয়ন বোর্ড সাপলেজা ইউনিয়নের ঘরনলীশাখা খালের প্রায় দুই কিলোমিটার খনন কাজ শুরু করেন। কিন্তু এলাকার কতিপয় লোকের বাঁধার মুখে খাল খনন কাজ বন্ধ হয়ে যায়। এর প্রতিবাদে প্রায় পাঁচ শতাধিক বিক্ষুব্দ কৃষক ও এলাকারবাসী শনিবার সকালে চরকগাছিয়া-তাফালবাড়িয়া সড়কে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন। মানবন্ধনে খাল খনন কাজে বাঁধা দানের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন সমাজ সেবক জাকির দর্জি, কৃষক হারুন অর রশিদ দফাদার, জসিম হাওলাদার, শহীদুল ইসলাম চাপরাশী, মোঃ বাদল মিয়া ও শংকর মিত্র প্রমুখ। এসময় বক্তরা বলেন, চরকগাছিয়া-তাফালবাড়িয়া এলাকার ঘরনলী খাল ভরাট হয়ে যাওয়ায় জলবদ্ধতার কারণে প্রতি বছর প্রায় চার হাজার একর জমি অনাবাদি থাকে। অপর দিকে শুকনো মৌসুমে পানির অভাবে দুর্ভোগ পোহাতে হয় কয়েক হাজার গ্রামবাসীর। কৃষক শংকর মিত্র জানান, কৃষক ও এলাকাবাসীর দুর্ভোগের কারণে পানি উন্নয়ন বোর্ড এ খাল খননের কাজ শুরু করেন। কিন্তু কতিপয় লোক এতে বাঁধা দিচ্ছেন। যদি খাল খনন কাজ বন্ধ হয়ে গেলে এলাকার মানুষের চরম দুর্ভোগ পোহাতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।