1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় বাইনবাড়িয়া ব্রিজের এপ্রোজ রোড সহ সড়ক উন্নয়নের দাবিতে সমাবেশ পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের ৫ বারের চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের ইন্তেকাল মোরেলগঞ্জে জালিয়াতির দায়ে মোবাইলকোর্টে ৪ জনের অর্থদন্ড পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গার অবৈধ ৫০ টি পরিবারের স্থাপনা উচ্ছেদ শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন— সুযোগ নেই খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু বাগেরহাটে স্কাউটস দিবসে র‍্যালি ও আলোচনা সভা পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন আমি ৩০০ সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না: রুমিন ফারহানা

যুক্তরাষ্ট্রে স্ত্রীসহ ৪ আত্মীয়কে গুলি করে হত্যা করলেন ভারতীয়

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে পারিবারিক বিবাদের মধ্যে স্ত্রীসহ চার আত্মীয়কে গুলি করে হত্যা করলেন এক ভারতীয়। আটলান্টায় অবস্থিত ভারতীয় মিশনের বরাতে এনডিটিভির প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, শুক্রবার ভোরে লরেন্সভিল শহরের একটি বাড়িতে এ গুলির ঘটনা ঘটে। এতে চারজন নিহত হন। ঘটনার সময় ওই বাড়িতে তিনটি শিশু উপস্থিত ছিল।
গুলির ঘটনায় শোক প্রকাশ করে আটলান্টায় নিযুক্ত ভারতের কনস্যুলেট জেনারেল জানায়, অভিযুক্ত হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং শোকাহত পরিবারকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।
এক্সে দেওয়া এক বিবৃতিতে কনসুলেট জেনারেল জানায়, ‘পারিবারিক বিরোধ থেকে এক মর্মান্তিক গুলির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এ ঘটনায় নিহতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক ছিলেন। অভিযুক্ত হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং শোকাহত পরিবারকে সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।’
ফক্স ৫ আটলান্টার খবরে বলা হয়, অভিযুক্ত ব্যক্তির নাম বিজয় কুমার (৫১)। তিনি আটলান্টার বাসিন্দা।
গুইনেট কাউন্টি পুলিশের বরাতে জানা গেছে, নিহতরা হলেন অভিযুক্ত কুমারের স্ত্রী মীমু ডোগরা (৪৩), গৌরব কুমার (৩৩), নিধি চন্দর (৩৭) ও হরিশ চন্দর (৩৮)।
প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তের বিরুদ্ধে চারটি গুরুতর হামলার (অ্যাগ্রাভেটেড অ্যাসল্ট) অভিযোগ, চারটি ফৌজদারি হত্যার (ফেলনি মার্ডার) অভিযোগ, চারটি উদ্দেশ্যপ্রণোদিত হত্যার (ম্যালিস মার্ডার) অভিযোগ, প্রথম ডিগ্রিতে শিশুদের প্রতি নিষ্ঠুরতার একটি অভিযোগ এবং তৃতীয় ডিগ্রিতে শিশুদের প্রতি নিষ্ঠুরতার দুটি অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার ভোর আনুমানিক ২টা ৩০ মিনিটে (স্থানীয় সময়) ব্রুক আইভি কোর্টের ১০০০ ব্লকে একটি ফোনকল পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে পৌঁছে একটি আবাসিক বাড়ির ভেতরে চারজন প্রাপ্তবয়স্কের মরদেহ পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, সবার শরীরে গুলিবিদ্ধ হয়ে প্রাণঘাতী আঘাতের চিহ্ন ছিল।
পুলিশ কর্মকর্তারা জানান, গুলির ঘটনা শুরু হওয়ার সময় বাড়িতে তিনটি শিশু উপস্থিত ছিল। নিজেদের রক্ষা করতে তারা একটি আলমারির ভেতরে লুকিয়ে পড়ে।
তদন্তকারীরা জানান, শিশুদের একজন ৯১১-এ (জরুরি সেবা) কল করতে সক্ষম হয় এবং গুরুত্বপূর্ণ তথ্য দেয়, যার ফলে পুলিশ কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছাতে পারে। শিশুরা কেউ আহত হয়নি এবং পরে পরিবারের এক সদস্য তাদের নিয়ে যান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।