1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় বাইনবাড়িয়া ব্রিজের এপ্রোজ রোড সহ সড়ক উন্নয়নের দাবিতে সমাবেশ পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের ৫ বারের চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের ইন্তেকাল মোরেলগঞ্জে জালিয়াতির দায়ে মোবাইলকোর্টে ৪ জনের অর্থদন্ড পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গার অবৈধ ৫০ টি পরিবারের স্থাপনা উচ্ছেদ শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন— সুযোগ নেই খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু বাগেরহাটে স্কাউটস দিবসে র‍্যালি ও আলোচনা সভা পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন আমি ৩০০ সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না: রুমিন ফারহানা

চিতলমারীতে বিপুল পরিমাণ মাদকসহ আটক ১

  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ১১৭ বার পড়া হয়েছে

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি: চিতলমারীতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ অর্থ ও দেশীয় অস্ত্রসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) বিকেলে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের অধীন ২৮ পদাতিক ব্রিগেডের ৪৩ বীর (রিয়ার) ইউনিটের চিতলমারী আর্মি ক্যাম্প থেকে একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। পুলিশের সহযোগিতায় চিতলমারী উপজেলার ২নং কলাতলা ইউনিয়নের বড় লিচুতলা এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযানে মো. মুজাহিদ (২৬), পিতা— মো. বাবর শেখকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২ হাজার ১১০ পিস ইয়াবা, ২.৫ কেজি গাঁজা ও নগদ ৩ লাখ ৪৫ হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়। এছাড়াও একটি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, তিনটি পাসপোর্ট এবং গাঁজা পরিমাপের একটি যন্ত্র জব্দ করা হয়েছে।

পরবর্তীতে আটক ব্যক্তির বসতঘর ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে চাইনিজ কুড়াল, ছোরা, হাসুয়া, রামদা, হাতুড়ি, সড়কি ও ফুলকুচি।

আটক অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চিতলমারী থানায় হস্তান্তর করা হয়েছে। চিতলমারী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং শিগগিরই নিয়মিত মামলা দায়ের করা হবে।

এ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ৪৩ বীর ইউনিটের অধিনায়ক মেজর এ আর এম মেহরাব বলেন, মাদকবিরোধী অভিযান সেনাবাহিনীর একটি ধারাবাহিক কার্যক্রম এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।