1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় বাইনবাড়িয়া ব্রিজের এপ্রোজ রোড সহ সড়ক উন্নয়নের দাবিতে সমাবেশ পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের ৫ বারের চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের ইন্তেকাল মোরেলগঞ্জে জালিয়াতির দায়ে মোবাইলকোর্টে ৪ জনের অর্থদন্ড পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গার অবৈধ ৫০ টি পরিবারের স্থাপনা উচ্ছেদ শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন— সুযোগ নেই খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু বাগেরহাটে স্কাউটস দিবসে র‍্যালি ও আলোচনা সভা পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন আমি ৩০০ সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না: রুমিন ফারহানা

জাতীয় পার্টির সাবেক সভাপতির বিএনপিতে যোগদানে মোংলায় বিক্ষোভ

  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোংলা উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী তালুকদার আক্তার ফারুক বিএনপিতে যোগদান করায় দলের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে রবিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মোংলা পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা।
জানা যায়, (২৫ জানুয়ারি) রবিবার সকালে বাগেরহাট জেলা বিএনপির কার্যালয়ে উপস্থিত হয়ে তালুকদার আক্তার ফারুক জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের হাতে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এ সময় শতাধিক নেতাকর্মী নিয়ে তাকে বরণ করে নেওয়া হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে মোংলা পৌর ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাস্তায় নেমে আসেন। তারা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল বের করেন এবং পৌর মার্কেটের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে বক্তারা তালুকদার আক্তার ফারুকের দলবদলকে দলের জন্য অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন এবং এ ধরনের যোগদানের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন। তালুকদার আক্তার ফারুকের দলবদলের পটভূমিতে জানা গেছে, তিনি পূর্বে জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন এবং এখন আবার বিএনপিতে যোগ দিয়েছেন। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এ বিষয়ে মোংলা উপজেলা বিএনপির একাধিক নেতা জানান, দলের আদর্শ ও ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে বাইরের লোকজনকে গুরুত্ব দেওয়া হলে দলের ভিত্তি দুর্বল হয়। তারা দলীয় হাইকমান্ডের কাছে এ বিষয়ে সুবিচার দাবি করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।