1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় বাইনবাড়িয়া ব্রিজের এপ্রোজ রোড সহ সড়ক উন্নয়নের দাবিতে সমাবেশ পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের ৫ বারের চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের ইন্তেকাল মোরেলগঞ্জে জালিয়াতির দায়ে মোবাইলকোর্টে ৪ জনের অর্থদন্ড পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গার অবৈধ ৫০ টি পরিবারের স্থাপনা উচ্ছেদ শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন— সুযোগ নেই খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু বাগেরহাটে স্কাউটস দিবসে র‍্যালি ও আলোচনা সভা পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন আমি ৩০০ সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না: রুমিন ফারহানা

তেঁতুল বাড়িতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোল্লাহাট উপজেলার তেঁতুল বাড়ি এম এম ওবায়দুর রহমান মাধ্যমিক বিদ্যালয় ও তেঁতুল বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি, সহকারী কমিশনার (ভূমি) সুস্মিতা সাহা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনাস্থ মোল্লাহাট কল্যাণ সমিতির সভাপতি মোঃ মোরশেদ উদ্দিন মিয়া এবং মোল্লাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ, একাডেমিক সুপারভাইজার রামপদ বিশ্বাস, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ হায়দার আলী, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম, সমাজসেবক মোঃ নাসির মিয়া, বিএনপি নেতা সরদার মেজবাহ উদ্দিন, দুলাল মিয়া, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, সহ-সভাপতি আব্দুল্লাহ ফারুক ও সাংবাদিক কেএম মাহামুদুল।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি আবুল কাশেম কালিম ও প্রধান শিক্ষক শরিফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দুইদিনব্যাপী আয়োজনের প্রথম দিনে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সাংস্কৃতিক চর্চা বাড়াতে এ ধরনের অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন খায়রুল আলম দুঃখু।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।