1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় বাইনবাড়িয়া ব্রিজের এপ্রোজ রোড সহ সড়ক উন্নয়নের দাবিতে সমাবেশ পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের ৫ বারের চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের ইন্তেকাল মোরেলগঞ্জে জালিয়াতির দায়ে মোবাইলকোর্টে ৪ জনের অর্থদন্ড পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গার অবৈধ ৫০ টি পরিবারের স্থাপনা উচ্ছেদ শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন— সুযোগ নেই খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু বাগেরহাটে স্কাউটস দিবসে র‍্যালি ও আলোচনা সভা পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন আমি ৩০০ সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না: রুমিন ফারহানা

ফকিরহাট কলকলিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার কলকলিয়া গুরুচরণ মাধ্যমিক বিদ্যালয়ে ৭৮তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠান শেষেম্যাগাজিন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার (২৬ জানুয়ারি) রাত ৮টায় অত্র বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রজিৎ কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার মো: আলমগীর হোসেন।
সহকারী শিক্ষক অলোক কুমার পালের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রাক্তণ প্রধান শিক্ষক আশীষ কুমার রায়, সাবেক প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র গোলাদার, এসএমসির সাবেক সভাপতি পঞ্চানন বিশ্বাস, সহ-সভাপতি নারায়ন চন্দ্র গোলদার, সাবেক বিশিষ্ট সমাজসেবক মুশফিকুর রহমান সুমন প্রমূখ।
এসময় সহকারী শিক্ষক মিথুন কুমার রায়, মুক্তিপদ রায়, মায়া মজুমদার, পলাশ বিশ্বাস, পার্থ প্রসুন রায়, মিলন কান্তি মোহন্ত, মিতা গোমস্তা, ইতি মজুমদার, স্বপ্না গোলদার, মানষী বড়াল, নুপুর রায়সহ বিভিন্ন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।