1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় বাইনবাড়িয়া ব্রিজের এপ্রোজ রোড সহ সড়ক উন্নয়নের দাবিতে সমাবেশ পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের ৫ বারের চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের ইন্তেকাল মোরেলগঞ্জে জালিয়াতির দায়ে মোবাইলকোর্টে ৪ জনের অর্থদন্ড পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গার অবৈধ ৫০ টি পরিবারের স্থাপনা উচ্ছেদ শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন— সুযোগ নেই খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু বাগেরহাটে স্কাউটস দিবসে র‍্যালি ও আলোচনা সভা পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন আমি ৩০০ সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না: রুমিন ফারহানা

মানুষ ভোট দেয়ার জন্য অধির আগ্রহে বসে আছে: মঞ্জু

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

বিজ্ঞপ্তি : খুলনা-২ আসনে বিএনপি’র প্রার্থী ও সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, এবারের নির্বাচন নানা কারণে গুরুত্বপূর্ণ। এবারের নির্বাচনটা হবে ব্যাতিক্রম। বিগত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। সে কারণে মানুষ ভোট দেয়ার জন্য অধির আগ্রহে বসে আছে এবং আমরাও মানুষের দ্বারে দ্বারে যাচ্ছি। যেখানেই যাচ্ছি সেখানেই মানুষের ঢল নামছে। আমরা অবাক হচ্ছি, এত মানুষ, এত আনন্দ মুখর পরিবেশ। তারা আসছে প্রার্থীর কাছে, প্রার্থীর সঙ্গে কথা বলতে চায়। জানাতে চায় তাদের অভিযোগের কথা। তারা যে পরিবর্তনটা চায়, সেটাই আমাদের জানাতে চায়। এবারের নির্বাচন উৎসব মুখর হবে, সুন্দর হবে। নির্বাচন নিয়ে কারও কোন অভিযোগ নেই, নির্বাচনী পরিবেশ খুবই ভাল। নির্বাচন কমিশন ও প্রশাসন সবাই ভাল কাজ করছে, আমরা চাই নির্বাচনের আগ পর্যন্ত সবাই ভাল কাজ করুক। এভাবে এগোলে আমরা একটা সুন্দর নির্বাচন উপহার পাব। জনগন উন্নয়ন চায়, নিরাপত্তা চায়, আমরা এসব বিষয় নিয়ে কাজ করছি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নগরীর শেরে বাংলা রোড গল্লামারী এলাকায় এবং বেলা সাড়ে ১১টায় ২৫নম্বর ওয়ার্ডের বানরগাতি বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, শুধু ভোট দিলেই চলবে না, সবাইকে ভোট কেন্দ্রে আনতে হবে। দেশের সমস্যার সমাধান করতে হলে নির্বাচনে ধানের শীষকে জেতাতে হবে। দেশটা আমাদের সকলের, সকল ধর্মের লোক এক সাথে থেকে আমাদের দেশটা গড়তে হবে। এই দেশই আমাদের প্রথম এবং শেষ ঠিকানা।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, হাসানুর রশিদ মিরাজ, মাহবুব হাসান পিয়ারু, আল জামাল ভ‚ঁইয়া, একরামুল হক হেলাল, শের আলম সান্টু, মুজিবর রহমান, নিয়াজ আহমেদ তুহিন, মুজিবর রহমান ফয়েজ, শামসুজ্জামান চঞ্চল, শমসের আলী মিন্টু, মনিরুজ্জামান মনির, মোস্তফা কামাল, কামরুজ্জামান রুনু, শরিফুল ইসলাম বাবু, জামাল উদ্দিন, আব্দুল মতিন, আনিসুর রহমান আরজু, বাচ্চু মীর, খায়রুল ইসলাম লাল, সিদ্দিকুর রহমান, রিয়াজুর রহমান, মাহবুব হোসেন, শেখ আদনান, শরিফুল ইসলাম সাগর, মাজেদা খাতুন, আল বেলাল, জিএম ইব্রাহিম হাওলাদার, মনিরুল ইসলাম, মোহাম্মদ আলী, মহিদুল হক টুকু, আবুল বাসার, সরদার শহিদুল ইসলাম, আব্দুস সালাম, মাহমুদ হাসান মুন্না, হুমায়ুন কবির, আবু বক্কার, শাহাবুদ্দিন আহমেদ, হেদায়েত হোসেন হেদু, ইমরান হোসেন, সোহরাব হোসেন, আশিকুর রহমান, ওহেদুজ্জামান, আব্দুর রহিম, শেখ বায়জিদ, কামরুল ইসলাম, মিজানুর রহমান, শামীম হাওলাদার, খায়রুল বাসার, কামাল হোসেন, মুন্সি হাসিবুর রহমান, জলিলুর রহমান, আবিদ আল রাহাত, মাসুম বিল্লাহ, সাজ্জাদ হোসেন, মনিরুল ইসলাম হিরা, আফজাল হোসেনসহ বিএনপি থানা, ওয়ার্ড, অঙ্গদলের নেতৃবৃন্দ ও এলাকার সাধারন মানুষ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।