1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় বাইনবাড়িয়া ব্রিজের এপ্রোজ রোড সহ সড়ক উন্নয়নের দাবিতে সমাবেশ পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের ৫ বারের চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের ইন্তেকাল মোরেলগঞ্জে জালিয়াতির দায়ে মোবাইলকোর্টে ৪ জনের অর্থদন্ড পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গার অবৈধ ৫০ টি পরিবারের স্থাপনা উচ্ছেদ শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন— সুযোগ নেই খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু বাগেরহাটে স্কাউটস দিবসে র‍্যালি ও আলোচনা সভা পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন আমি ৩০০ সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না: রুমিন ফারহানা

এবারও মক্কা-মদিনায় তারাবি নামাজ ১০ রাকাত

  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : আসন্ন পবিত্র রমজান মাসে (২০২৬ সাল) মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববিতে তারাবি নামাজ ১০ রাকাত এবং ৩ রাকাত বিতির আদায় করা হবে। দুই পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সি সম্প্রতি এই সিদ্ধান্ত নিশ্চিত করেছে।
জেনারেল প্রেসিডেন্সি ফর দ্য অ্যাফেয়ার্স অব দ্য টু হোলি মস্কস জানিয়েছে, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও হারামাইন শরিফাইনে তারাবি নামাজের পদ্ধতিতে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। সে অনুযায়ী, মক্কা ও মদিনার উভয় মসজিদে প্রতি রাতে ১০ রাকাত তারাবি এবং এরপর ৩ রাকাত বিতির নামাজ অনুষ্ঠিত হবে। ১০ রাকাত তারাবি নামাজে মোট পাঁচবার সালাম ফেরানো হবে। কর্তৃপক্ষের মতে, এটি সুন্নি মুসলমানদের মধ্যে প্রচলিত ও দীর্ঘদিনের অনুসৃত একটি ঐতিহ্যবাহী পদ্ধতি।
ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, পূর্বে মসজিদুল হারাম ও মসজিদে নববিতে ২০ রাকাত তারাবি নামাজের প্রচলন ছিল। তবে ২০২০ সালে করোনা মহামারির সময় মুসল্লিদের স্বাস্থ্যঝুঁকি ও সামাজিক দূরত্ব নিশ্চিত করতে তারাবির রাকাত সংখ্যা ২০ থেকে কমিয়ে ১০ করা হয়। এরপর থেকে শৃঙ্খলা বজায় রাখা এবং ভিড় ব্যবস্থাপনার সুবিধার্থে এই ১০ রাকাতের নিয়মই বহাল রাখা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিবছরের মতো এবারও হারামাইন শরিফাইনের তারাবি নামাজ বিশ্বের বিভিন্ন দেশে সরাসরি সম্প্রচার করা হবে। এর ফলে বিশ্বের যেকোনো প্রান্তের মুসল্লিরা ঘরে বসে এই বিশেষ নামাজের সঙ্গে আধ্যাত্মিক সংযোগ অনুভব করতে পারবেন। তবে তারাবি নামাজের সুনির্দিষ্ট সময়সূচি এবং ইমামদের তালিকা রমজান শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে আলাদাভাবে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, প্রতি রমজানে মক্কা ও মদিনায় বিশ্বের নানা প্রান্ত থেকে লাখো মুসল্লির সমাগম ঘটে। বিপুলসংখ্যক মানুষের ভিড় সামলানো এবং নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে ১০ রাকাত তারাবির এই কাঠামো ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জন্য বিশেষ সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।