1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় বাইনবাড়িয়া ব্রিজের এপ্রোজ রোড সহ সড়ক উন্নয়নের দাবিতে সমাবেশ পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের ৫ বারের চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের ইন্তেকাল মোরেলগঞ্জে জালিয়াতির দায়ে মোবাইলকোর্টে ৪ জনের অর্থদন্ড পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গার অবৈধ ৫০ টি পরিবারের স্থাপনা উচ্ছেদ শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন— সুযোগ নেই খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু বাগেরহাটে স্কাউটস দিবসে র‍্যালি ও আলোচনা সভা পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন আমি ৩০০ সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না: রুমিন ফারহানা

দশমিনায় ২ প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা ও ভাংচুর

  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

দশমিনা(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় বিএনপির জোট গণ অধিকার পরিষদের প্রার্থী ভিপি নুরুল হক নুর এবং বিএনপি থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মমিুনের নির্বাচনী কার্যালয়ে পাল্টাপাল্টি হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। উপজেলার চরবোরহান ইউনিয়নের পাগলা বাজারে গত সোমবার রাতে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়,পটুয়াখালী-৩(দশমিনা-গলাচিপা) আসনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের ঘোড়া প্রতীকের সমর্থকরা একটি মিছিল শেষে নির্বাচনী অফিসে বসে ছিল। হঠাৎ গণ অধিকার পরিষদের নুরুল হক নুরের ট্রাক প্রতীকের সমর্থরা মিছিল নিয়ে অফিসে ঢুকে ব্যাপক হামলা ও ভাংচুর চালায়। হামলায় ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। হামলা ও ভাংচুরের জন্য একে অপরকে দায়ী করছে। হামলায় নির্বাচনী ক্যাম্পের চেয়ার,টেবিল ও অন্যান্য আসবাবপত্র ভাংচুর হরা হয়। এছাড়া হামলায় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের অনুসারী ৩ জন নেতাকর্মী আহত হয়। আহত ৩ জন রাকিবুল ইসলাম জুয়েল,রফিক ও রিফাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হামলা ও ভাংচুরের ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দেয়া হয়নি। দশমিনা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা হাসনাইন পারভেজ জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।