1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় বাইনবাড়িয়া ব্রিজের এপ্রোজ রোড সহ সড়ক উন্নয়নের দাবিতে সমাবেশ পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের ৫ বারের চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের ইন্তেকাল মোরেলগঞ্জে জালিয়াতির দায়ে মোবাইলকোর্টে ৪ জনের অর্থদন্ড পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গার অবৈধ ৫০ টি পরিবারের স্থাপনা উচ্ছেদ শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন— সুযোগ নেই খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু বাগেরহাটে স্কাউটস দিবসে র‍্যালি ও আলোচনা সভা পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন আমি ৩০০ সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না: রুমিন ফারহানা

কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে এমপিসহ নিহত ১৫

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট : কলম্বিয়ায় বিমান বিধ্বস্তের জেরে দেশটির একজন এমপিসহ ১৫ জন নিহত হয়েছেন। গতকাল বুধবার স্থানীয় সময় দুপুরের দিকে ঘটেছে এ দুর্ঘটনা।
দুঘটনার শিকার ওই বিমানটি কলম্বিয়ার রাষ্ট্রায়ত্ত বিমান পরিষেবা সংস্থা সাতেনার একটি বিচক্র্যাফট ১৯০০ টুইন প্রোপেলার উড়োজাহাজ। ভেনেজুয়েলা-কলম্বিয়ার সীমান্ত শহর কুকুটা থেকে নিকটবর্তী ওকানা শহরের দিকে যাচ্ছিল বিমানটি। কলম্বিয়ার এমপি দিওজেনেস কুইনতেরোসহ মোট ১৫ জন যাত্রী ও ক্রু ছিলেন উড়োজাহাজটিতে।
এএফপিকে দিওগেনেস কুইনতেরোর মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন ওকানার এমপি উইলমের ক্যারিল্লো। বিমান পরিষেবা সাতেনার কর্মকর্তারা জানিয়েছেন, ওকানার আকাশে প্রবেশের পর কন্ট্রোল ট্রাওয়ারের সঙ্গে যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছিল উড়োজাহাজিটি। বিমানটি আছড়ে পড়েে এবং বিস্ফোরিত হয়।
বিমনটিতে ২ জন ক্রুসহ মোট ১৩ জন যাত্রী ছিলেন। তাদের কেউ আর বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে।
যে এলকায় বিমানটি বিধ্বস্ত হয়েছে, সেটি ভেনেজুয়েলার কুকুটা প্রদেশের একটি পাহাড়ি এলাকা এবং আবহাওয়ার ঘন ঘন পরিবর্তন ঘটে সেখানে। কলম্বিয়া-ভেনেজুয়েলা সীমান্ত থেকে শুরু করে ওই পুরো এলাকা নিয়ন্ত্রণ করে ন্যাশনাল লিবারেশন আর্মি নামের একটি সশস্ত্র গোষ্ঠী। ইএলএন নামে পরিচিত এই গোষ্ঠীটি কলম্বিয়ার সবচেয়ে বড় গেরিলা গ্রুপ।
তবে এই গোষ্ঠীটির হামলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে— এমন প্রমাণ এখনও পাওয়া যায়নি।
ধ্বংস হওয়া বিমানটি এবং নিহত যাত্রীদের দেহাবশেষ উদ্ধারে সেখানে বিমান বাহিনীর একটি দল পাঠানো হয়েছে বলে জানিয়েছে কলম্বিয়ার সামরিক বাহিনী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।