1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় বাইনবাড়িয়া ব্রিজের এপ্রোজ রোড সহ সড়ক উন্নয়নের দাবিতে সমাবেশ পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের ৫ বারের চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের ইন্তেকাল মোরেলগঞ্জে জালিয়াতির দায়ে মোবাইলকোর্টে ৪ জনের অর্থদন্ড পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গার অবৈধ ৫০ টি পরিবারের স্থাপনা উচ্ছেদ শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন— সুযোগ নেই খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু বাগেরহাটে স্কাউটস দিবসে র‍্যালি ও আলোচনা সভা পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন আমি ৩০০ সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না: রুমিন ফারহানা

কালিগঞ্জে দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী নির্বাচনীয় সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

শেখ ফারুক হোসেন. কালিগঞ্জ : সাতক্ষীরা ৩ (কালিগঞ্জ – আশাশনি) সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার মনোনীত প্রার্থী মুহাদ্দিস রবিউল বাসারের কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর,রতনপুর ও ধলবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী বিভিন্ন স্থানে গণসংযোগ, পথসভা,নির্বাচনীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার (২৮ শে জানুয়ারী) সকাল থেকে মথুরেশপুর ইউনিয়নের নাজিমগঞ্জ বাজারসহ বিভিন্ন বাজারে গণসংযোগ ও বিকালে রতনপুর ইউনিয়নের কদমতলা ফুটবল মাঠে নির্বাচনীয় সমাবেশ এবং ধলবাড়িয়া ইউনিয়নে গণসংযোগ,নির্বাচনীয় পথসভা অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ সংসদীয় আসন (আশাশুনি–কালিগঞ্জ)বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আবু বকর সিদ্দিক , সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ আব্দুল গফফার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারি নাজমুল হাসান,কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, কালিগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, কালিগঞ্জ উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য আবু ইসলাম ,কালিগঞ্জ উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য ড মিজানুর রহমান, কালিগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার সালাউদ্দিন আহমেদ,কালিগঞ্জ উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি ও ইউপি সদস্য জামাল ফারুক,রতনপুর ইউনিয়ন জামায়াতের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও রোমানিয়া প্রবাসী শেখ আলমগীর হোসেন,কাটুনিয়া রাজবাড়ি কলেজের সহকারী অধ্যাপক এস কে তায়জুল ইসালামসহ দলটির উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল,কৃষক,শ্রমিক,কর্মীও নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। দিনব্যাপী নির্বাচনী কর্মসূচিতে প্রধান অতিথি সাতক্ষীরা-৩ সংসদীয় আসন (আশাশুনি–কালিগঞ্জ)বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার বলেন
“অসৎ নেতৃত্বের কারণে দেশ তলা বিহীন ঝুড়িতে পরিনত হয়েছে।আপনারা জামায়াতে ইসলামীকে ইতিপূর্বে দুইটি মন্ত্রনালয় পরিচালনা করতে দেখেছেন সার্চ লাইট দিয়ে খুজেও মন্ত্রাণালয় দুটিতে অনিয়ম দূর্নীতি খুজে পাওয়া যায়নি।অপরাধী ব্যতিত সব দল মত ধর্ম নির্বিশেষে মিলেমিশে শান্তিপূর্ণভাবে এদেশে বসবাস করবে। এই জেলাকে অতীতে বৈষম্য করে উন্নয়ন বঞ্চিত করে রাখা হয়েছে”।
ছবিঃ সাতক্ষীরা-৩ সংসদীয় আসন (আশাশুনি–কালিগঞ্জ)বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের মথুরেশপুর ধলবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও জনসভায় উপস্থিত নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।