1. mesharulislammonir1122@gmail.com : দৈনিক সংযোগ প্রতিদিন : দৈনিক সংযোগ প্রতিদিন
  2. info@www.sangjogprotidin.com : দৈনিক সংযোগ প্রতিদিন :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাইকগাছায় বাইনবাড়িয়া ব্রিজের এপ্রোজ রোড সহ সড়ক উন্নয়নের দাবিতে সমাবেশ পাইকগাছায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ফুলতলা উপজেলা পরিষদের ৫ বারের চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের ইন্তেকাল মোরেলগঞ্জে জালিয়াতির দায়ে মোবাইলকোর্টে ৪ জনের অর্থদন্ড পাইকগাছায় পানি উন্নয়ন বোর্ডের জায়গার অবৈধ ৫০ টি পরিবারের স্থাপনা উচ্ছেদ শেষ মুহূর্তে সময় চাইলেন বিরোধীদলীয় নেতা, স্পিকার বললেন— সুযোগ নেই খুলনা সিটিকে গ্রীন, ক্লিন ও ধুলামুক্ত করার চেষ্টা করা হচ্ছে : নজরুল ইসলাম মঞ্জু বাগেরহাটে স্কাউটস দিবসে র‍্যালি ও আলোচনা সভা পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন আমি ৩০০ সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে না: রুমিন ফারহানা

দুর্নীতি মুক্ত দেশ গড়তে হাতপাখায় ভোট দিন-মুফতী আমানুল্লাহ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে
বিজ্ঞপ্তি : ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত খুলনা-২ আসনের হাতপাখা’র সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুফতী আমানুল্লাহ সোনাডাঙ্গা থানার ১৬ নং ওয়ার্ডের সুইচ গেট, হামিদ নগর, রায়েল মহল, বড় মসজিদ এলাকা, আজিজের মোড়, বড় বয়রা, বয়রা বাজার, পূজা খোলা, বিশ্বাস পাড়া সহ বিভিন্ন স্থানে গণসংযোগ, পথসভা ও প্রচার মিছিল করেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারী-২৬) দিনব্যাপী গণসংযোগে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরেন। এ সময় ন্যায়ভিত্তিক সমাজ, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে হাতপাখা প্রতীকের পক্ষে ভোট প্রদানের আহ্বান জানানো হয়। পথসভায় মুফতী আমানুল্লাহ বলেন, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ ও দখলবাজদের রুখতে দেশের পরিবর্তনের জন্য ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, ভালো নীতি-আদর্শের পক্ষে, মানবতার কল্যাণে হাতপাখায় ভোট দেওয়ার আহবান জানান।
গণসংযোগে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও নগর সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, নগর সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, নগর সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মোঃ মইন উদ্দিন, আব্দুর রশিদ, আব্দুল মান্নান, মোঃ কবির হোসেন হাওলাদার, মোঃ আব্দুল মান্নান, মাওঃ ইকবাল মাহমুদ, আব্দুস সোবাহান, মুন্সি বশির উদ্দিন, ক্বারী সোহরাব হোসেন, মোঃ ফয়সাল করিম, হাবিবুল্লাহ মেসবাহ, মোঃ আমিনুর ইসলাম, সাব্বির আহমেদ, মোঃ রেজাউল করীম, মোঃ আসাদুল্লাহ, আল-আমিন, হাফেজ উসামা আবরার, নুরুল করিম, মাশরাফি বিন মুর্তজা সহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী।
গণসংযোগকালে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্য করা গেছে ।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।